খুনের হুমকি প্রধানমন্ত্রীকে, বার্তা পেয়েই তদন্তে মিলছে অজমের যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি খুনের হুমকি পেয়েছিলেন অভিনেতা সলমন খান। সেই নিয়ে জোরদার তদন্তও চালাচ্ছে পুলিশ। এবার সেই আবহে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি।  বার্তা পেয়েই আদাজল খেয়ে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি আসে। এরপরই তৎপর হয়ে ওঠে মুম্বই পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে , ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনার কথা বলা হয়েছে। এই হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়। যদিও পুলিশ এই নিয়ে বিশদে কিছু জানায়নি। তদন্তকারীরা প্রাথমিক ভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে কিংবা তিনি মদ্যপ  অবস্থায় এই মেসেজ করতে পারেন। যদিও এই নিয়ে তদন্ত করেছে পুলিশ।

প্রসঙ্গত , এর আগে বহু বার হুমকি দিয়ে ভুয়ো বার্তা এসেছে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। দিন দশেক আগে সলমন খানকে খুনের হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল। গত মাসের শেষে প্রধানমন্ত্রীকেই খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে। এই ঘটনায় ৩৪ বছরের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, তিনি মানসিক ভাবে অসুস্থ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এল প্রধানমন্ত্রীকে খুনের হুমকি। 

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫