বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ওটিটি প্ল্যাটফর্ম কাঁপানোর পর এবার বড় পর্দায় ঝড় তুলেছে 'মির্জাপুর: দ্য মুভি'। কালিন ভাই, গুড্ডু ভাইদের দাপটে বক্সঅফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে যশের 'টক্সিক'।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওটিটি প্ল্যাটফর্ম কাঁপানোর পর এবার বড় পর্দায় ঝড় তুলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। কালিন ভাই, গুড্ডু ভাইদের দাপটে বক্সঅফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে যশের ‘টক্সিক’। গত ৪ সেপ্টেম্বর CBFC-এর ‘এ’ শংসাপত্র পেয়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। যদিও মুক্তির আগে ছবির একাধিক কাটছাঁট করা হয়েছে। ছবিতে থাকা গালিগালাজ, অশ্লীল দৃশ্য বাদ দেওয়া হয়েছে। তবুও মুক্তির দিন থেকে বক্সঅফিসে ঝড় তুলছে ছবিটি। মুক্তির দিন ছবিটির আয় হয়েছিল ২৪.৭৫ কোটি টাকা। যা আচ্ছা বড় বড় ছবির ওপেনিং কালেকশনকে হার মানিয়ে দিয়েছে। গতকাল তথা দ্বিতীয় ছবির আয় দাঁড়িয়েছে ৩১ কোটি টাকা। সব মিলিয়ে দুইদিনে মোট ছবির আয় দাঁড়িয়েছে ৫৬.৭৫ কোটি টাকা। যা একটি ছোট বাজেটের মুভির জন্যে যথেষ্ট।

মির্জাপুর’ সিরিজের বিপুল জনপ্রিয়তার জন্যে ছবিটি ‘সাইয়ারা’ (২২ কোটি রুপি) এবং ‘আওয়ারাপন ২’ (২১.৫০ কোটি রুপি)-এর উদ্বোধনী দিনের সংগ্রহকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। হিন্দি ভাষাতেই ছবিটি ৩০.৭৫ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে, তেলুগু-ডাব করা সংস্করণে মাত্র ০.২৫ কোটি টাকা আয় করেছে। তবে ছবির আয় আরও বাড়বে। ‘মির্জাপুর: দ্য মুভি’-পরিচালনা করেছেন গুরমিত সিংহ। এটি লিখেছেন পুনীত কৃষ্ণ এবং এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার।

ছবিতে ‘কালিন’ ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন, পঙ্কজ ত্রিপাঠী। গুড্ডু ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন আলী ফজল, মুন্না ত্রিপাঠীর ভূমিকায় অভিনয় করছেন, দিব্যেন্দু ফুলচাঁদ এবং বিনয় বাবলু পন্ডিতের ভূমিকায় অভিনয় করছেন জিতেন্দ্র কুমার। যিনি সিরিজে বিক্রান্ত ম্যাসির স্থলাভিষিক্ত হয়েছেন। আর বাবন যাদবের চরিত্রে রবি কিষাণ, সুবোধ ওরফে কম্পাউন্ডার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া কালিনের স্ত্রী তথা বীনা ত্রিপাঠীর ভূমিকায় রাশিকা দুগল, গজগামণি গোল গুপ্ত চরিত্রে শ্বেতা ত্রিপাঠী, রাগিনী সুইটি গুপ্তার চরিত্রে শ্রিয়া পিলগাঁওকর, ডিম্পি পন্ডিত চরিত্রে হর্ষিতা গৌর, ভৈরব সিংহ কর্নাওয়াতের চরিত্রে সুশান্ত সিংহ, বিরজু লোহার চরিত্রে মোহিত মালিক, বসুধা পণ্ডিতের চরিত্রে শিবা চাড্ডা এবং অ্যাডভোকেট রমাকান্ত পণ্ডিতের চরিত্রে রাজেশ তাইলাং, বাউজি চরিত্রে অভিনয় করেছেন কুলভূষণ খারবান্দা সত্যানন্দ, মকবুল খানের চরিত্রে শাজি চৌধুরী, শারদ শুক্লার চরিত্রে আঞ্জুম শর্মা, মমতাজ বিবি্র চরিত্রে সোনাল চৌহান এবং জরিনার চরিত্রে অনাংশ বিশ্বাস অভিনয় করছেন। অর্থাৎ সিরিজের কাউকে পরিবর্তন করা হয়নি।

চিৎপুরের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

পেঁয়াজ কাটলে আর চোখে আসবে না জল, কীভাবে জানেন?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ব্রাজিলের জনপ্রিয় ‘ব্রিগাদেইরো’, রইল রেসিপি

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

স্টিমড মোমো ভুলে এবার ঝাল-ঝাল রেড কারি! বাড়িতেই বানান রেস্তরাঁ-স্টাইল মোমো

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের