টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেলা শাসকের স্পষ্ট নির্দেশ ছিল, চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু সেই নির্দেশ কার্যকর হওয়ার বদলে এক অসহায় মায়ের সামনে নাকি খুলে যায় দুর্নীতি ও চিকিৎসা গাফিলতির ভয়াবহ চিত্র। অভিযোগ, সরকারি হাসপাতালে মেয়ের অস্ত্রোপচারের জন্য প্রথমে ২৫ হাজার টাকা দাবি করা হয়। পরে জেলা শাসকের হস্তক্ষেপে চিকিৎসার অনুমতি মিললেও নেওয়া হয় ৮ হাজার টাকা। আর তার পরেই ঘটে আরও ভয়ঙ্কর ঘটনা। ১৪ বছরের মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন এক কিশোরীর পা ভুল চিকিৎসার জেরে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে। ন্যায়বিচারের আশায় মেয়েকে সঙ্গে নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন বিধবা মা রেশমা।

রেশমার দাবি, প্রায় দেড় মাস আগে ডান পায়ের সমস্যার জন্য মেয়েকে মুজফ্ফরনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের আগে হাসপাতালের কর্মীরা ২৫ হাজার টাকা দাবি করেন। স্বামীর মৃত্যুর পর আর্থিক অনটনের মধ্যে দিন কাটানো রেশমা সেই টাকা না দিতে পারার কথা জানালে চিকিৎসা করতেও অনীহা দেখানো হয় বলে অভিযোগ। এরপর জেলা শাসকের কাছে আবেদন করেন তিনি। জেলা শাসক মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশের পরেও হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছ থেকে ৮ হাজার টাকা নেয় এবং বাকি টাকা পরে মেটাতে হবে বলে জানায় বলে অভিযোগ। রেশমার আরও দাবি, কয়েক দিন পর ফলো-আপ পরীক্ষার জন্য হাসপাতালে গেলে অস্ত্রোপচারকারী চিকিৎসক জোর করে তাঁর মেয়ের হাঁটু সোজা করার চেষ্টা করেন। যন্ত্রণায় চিৎকার করে ওঠে কিশোরী। মায়ের অভিযোগ, সেই সময় পায়ের হাড় ভেঙে যাওয়ার শব্দও শোনা যায়। পরে এক্স-রে রিপোর্টে পায়ে নতুন করে হাড় ভেঙে যাওয়ার প্রমাণ মেলে।

আরও পড়ুনঃ ‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

ঘটনার পর একাধিকবার হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। যদিও মুজফ্ফরনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুনীল তেওয়াতিয়া জানিয়েছেন, অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং চিকিৎসক বা হাসপাতাল কর্মীদের গাফিলতির প্রমাণ মিললে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?