ফের পণের বলি, বিয়ের ৯ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ির দরজায় দাহ করল বাবা-মা

যে বাড়িতে বিয়ে করে এসেছিলেন, সেই বাড়ির দরজার সামনেই জ্বলছে গুঞ্জার চিতা। ঘটনাটি ঘটেছে, বিহারের মুশারি থানা এলাকার রাজওয়াড়া দিহ গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে বাড়িতে বিয়ে করে এসেছিলেন, সেই বাড়ির দরজার সামনেই জ্বলছে গুঞ্জার চিতা। ঘটনাটি ঘটেছে, বিহারের মুশারি থানা এলাকার রাজওয়াড়া দিহ গ্রামে। মৃতার নাম, গুঞ্জা কুমারী, বয়স ১৯ বছর। চলতি বছরের ২৩ জানুয়ারি রাজওয়াড়া দিহ গ্রামের পল্টন পাসওয়ানের ছেলে কুন্দন কুমারের সঙ্গে বিয়ে হয় তাঁর। গুঞ্জা মুজাফফরপুরের কান্তির বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম রঞ্জিত পাসওয়ান। তাঁদের প্রেমের বিয়ে হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই সব শেষ হয়ে গেল। গুঞ্জার পরিবার ইতিমধ্যেই কুন্দন ও তাঁর বাবা-মা-সহ চারজনের বিরুদ্ধে যৌতুকজনিত মৃত্যুর মামলা দায়ের করেছেন।

তাঁদের দাবি, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে গুঞ্জার উপর লাগাতার অত্যাচার চালাচ্ছিল কুন্দন ও তাঁর বাবা-মা। তাঁরাই গুঞ্জাকে মেরেছে। মেয়ের মৃত্যুর খবর পেয়েই তাঁরা গুঞ্জার শ্বশুরবাড়িতে যান। গিয়ে দেখতে পান গুঞ্জার মরদেহ পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই তা দেখে গুঞ্জার মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। কিন্তু বাড়িতে কাউকে দেখতে পাননি। অভিযোগ, তাঁরা যাওয়ার আগেই গুঞ্জার  স্বামী, তাঁর শশুর-শাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। এরপর গুঞ্জার শ্বশুরবাড়ির আরও লোকজনের সঙ্গে তাঁদের ঝামেলা বাধে। খবর পেয়ে মুশারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গুঞ্জার মরদেহটি দাহ থেকে উদ্ধার করে শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে (এসকেএমসিএইচ) পাঠায়। ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এরপর গুঞ্জার বাবা-মা ন্যায়বিচারের দাবিতে তাঁর শ্বশুরবাড়ির দরজায় তাঁকে দাহ করেন। গুঞ্জার মা মঞ্জু দেবী এবং মামা ছোটু কুমার অভিযোগ করেছেন যে, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হয়রানি করত। মারধর করত। গুঞ্জার গলায় গভীর ক্ষতচিহ্ন ছিল। তাঁরা তাঁর মৃত্যুকে সন্দেহজনক বলে দাবি করেছেন। পুলিশের তদন্তের দাবি করেছেন। চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে কুন্দনের ভাই চন্দন পাসওয়ান, বোন প্রিয়াঙ্কা এবং বউদি সুলেখাও রয়েছেন। তাঁদের খোঁজে এখন তল্লাশি শুরু করেছে পুলিশ।

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক