হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মৌলবাদীদের হামলার আশঙ্কা নিয়েই দেশজুড়ে শুরু হয়েছে দুর্গো‍ৎসব। দেশের ৩৩ হাজারের বেশি মণ্ডপ ও মন্দিরে শুক্রবার (১৬ অক্টোবর) নির্বিঘ্নেই ষষ্ঠী পুজো সম্পন্ন হয়েছে। মণ্ডপজুড়ে ঢাকের তালের সঙ্গে কাঁসর-ঘণ্টা ও শঙ্খের সমন্বিত ধ্বনি উৎসবমুখর আবহ তৈরি করেছিল। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ষষ্ঠীপুজোয় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার দেশে ৩৩ হাজার ৮৫১টি দুর্গাপুজো হচ্ছে। গত বছর পুজো হয়েছিল ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে। অর্থাৎ এবার ৪৯৬টি পুজোমণ্ডপ ঢাকা মহানগরে এবার ২৫৮টি পুজো অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ২৬১টি পুজোর আয়োজন করা হয়েছিল। এদিন সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বেলতলায় দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পুজো হয়। মন্ত্রপাঠের মাধ্যমে দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। চণ্ডীপাঠে মুখরিত ছিল পুরো মন্দির এলাকা। মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আগামিকাল শনিবার সপ্তমী পুজো এবং চক্ষুদানের মাধ্যমে প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠা হবে। এবার মহাসপ্তমী দুই দিন পড়েছে। সোমবার মহা অষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমী ও দেবী বিসর্জন। বিজয়ার দিন বেলা তিনটায় হবে ঢাকাসহ সারা দেশে বিশেষ শোভাযাত্রা হবে। শাস্ত্র বলছে, এবার দেবী দুর্গার আগমন ঘোটকে (ঘোড়ায়) এবং গমন নৌকায়।  ঘোড়ায় আগমন ছত্রভঙ্গ বা অস্থিতিশীলতা ও যুদ্ধের আশঙ্কার ইঙ্গিত দেয়। আর নৌকায় গমনকে শুভ বলে মনে করা হয়, যা সাধারণত বন্যা বা শস্যবৃদ্ধির ইঙ্গিত দেয়।

চলতি দুর্গাপুজোয় মৌলবাদীদের হামলা রুখতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি ও উপকূল রক্ষী বাহিনী। বিভিন্ন মণ্ডপে তল্লাশি চালাচ্ছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। হামলাকারী ও ইভটিজারদের চিহ্নিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের শরীরে রয়েছে বডিওর্ন ক্যামেরা।

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

ফের পণের বলি, বিয়ের ৯ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ির দরজায় দাহ করল বাবা-মা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক