স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী তিনি। মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর কাজ। অথচ এবার তিনিই স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণণাশের হুমকি সহ একাধিক অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ। গতকাল বৃহস্পতিবারই (১৫ অক্টোবর) দেহরাদুন ক্যান্টনমেন্ট থানায় উত্তরাখণ্ডের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী রেখা আর্য তাঁর স্বামী গিরধারী লাল সাহু-র (যিনি পাপ্পু গিরধারী নামেও পরিচিত) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, তাঁর স্বামী প্রতারণা, শারীরিক নির্যাতন, জাতিগত গালিগালাজ এবং তাঁকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। ওই এফআইআরের বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশের কাছে লিখিত অভিযোগে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী রেখা আর্য জানিয়েছেন, ‘উত্তরপ্রদেশের বরিলির বাসিন্দা গিরধারী লাল সাহুর সঙ্গে ২০০৪ সালের ৬ জুলাই হিন্দু ধর্মীয় রীতি মেনেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ের আগে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছিলেন গিরধারী লাল। বিয়ে করার সময়ে নিজেকে অবিবাহিত বলে দাবি করেছিলেন। কয়েক বছর পর  জানতে পারেন যে সাহু আগে থেকেই বিবাহিত ছিলেন এবং প্রথম পক্ষের সংসারে তাঁর সন্তানও রয়েছে। তাছাড়া বিবাহিত জীবনে সাহুর অন্য নারীদের সঙ্গে সম্পর্ক ছিল। তিনি যখন সাহুকে এ বিষয়ে প্রশ্ন করেন, তখন সাহু শুরুতে নিজের ভুল স্বীকার করে মৌখিকভাবে ও লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন। তবে পরকীয়া সম্পর্ক চালিয়ে গিয়েছেন।’লিখিত অভিযোগে রেখা আর্য আরও জানিয়েছেন, ‘পরকীয়ার বিরোধিতা করায় গিরধারী লাল তাঁকে মারধর ও গালিগালাজ করতে শুরু করেন এবং মেরে ফেলার হুমকি দেন। সরকারি বাসভবনে উপস্থিত কর্মীদের সামনেও তাঁকে গালিগালাজ করতেন। এছাড়া , সাহু বিভিন্ন নথিতে তাঁর স্বাক্ষর জাল করেছেন। এর মাধ্যমে তিনি মিথ্যাভাবে দেখানোর চেষ্টা করেছেন যে, আর্য কয়েকটি সংস্থার পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। যা পুরোপুরি মিথ্যা।’

লিখিত অভিযোগপত্রে রেখা আচার্য দাবি করেছেন, ‘সম্প্রতি তাঁর কাছে একটি অডিও রেকর্ড এসেছে। সেই অডিও ক্লিপোংশে সাহুকে অন্য এক মহিলার সঙ্গে তাঁকে হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে।’ নিজের জীবন এবং নাবালক সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে আর্য পুলিশের কাছে সুরক্ষা চেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মন্ত্রীকে নিজের ওপর ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দেওয়ার সময় কাঁদতে দেখা গিয়েছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে।’

उत्तराखंड की कैबिनेट मंत्री रेखा आर्या ने पति पर लगाए गंभीर आरोप मारपीट, गाली गलौच और जान से मारने की धमकी देने का आरोप मंत्री ने पति के खिलाफ दर्ज कराई एफआईआर कहा, मेरा उत्पीड़न हो रहा है। #rekhaarya #uttarakhand https://t.co/RqVEkBEdFJ

— Ramesh Bhatt (@Rameshbhimtal) October 15, 2026

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

ফের পণের বলি, বিয়ের ৯ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ির দরজায় দাহ করল বাবা-মা

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন