৯০ বছর বয়সে প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাদেন্দলা ভাস্কর রাও-এর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। ৯০ বছর বয়সে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তাঁর রাজনৈতিক জীবন শুধু দীর্ঘই নয়, বিতর্ক এবং নাটকীয় ঘটনাতেও ভরপুর ছিল।

বুধবার হায়দ্রাবাদে বার্ধক্যজনিত অসুস্থতার চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন নাদেন্দলা ভাস্কর রাও। তাঁর মৃত্যুতে অন্ধ্রপ্রদেশ ও জাতীয় রাজনীতিতে শোকের আবহ তৈরি হয়েছে। ১৯৭৮ সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় নির্বাচিত হয়ে রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রী মারি চেন্না রেড্ডি-র মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে ১৯৮২ সালে তেলুগু দেশম পার্টিগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি এবং দলের প্রতিষ্ঠাতা নন্দামুরি তারাকা রামা রাও -এর ঘনিষ্ঠ সহযোগী ও পরামর্শদাতা হিসেবে পরিচিতি পান। ১৯৮৩ সালের নির্বাচনে টিডিপি-র ঐতিহাসিক জয়ের পর ভাস্কর রাও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ১৯৮৪ সালে ঘটে যায় এক নাটকীয় রাজনৈতিক ঘটনা। এনটিআর চিকিৎসার জন্য আমেরিকা থাকাকালীন, ভাস্কর রাও তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেস আই ও টিডিপি-র একাংশের সমর্থনে মুখ্যমন্ত্রী পদ দখল করেন। 

আরও পড়ুন: প্রথম দফার ভোটের মুখে পানিহাটির বিজেপি প্রার্থীকে পুলিশের সমন, অভয়ার মা কী বলছেন?‌

এনটিআর দেশে ফিরে “গণতন্ত্র বাঁচাও” আন্দোলন শুরু করেন এবং বিরোধী দলগুলির সমর্থন আদায় করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় হস্তক্ষেপে রাজ্যপালকে সরানো হয় এবং ভাস্কর রাও পদত্যাগ করতে বাধ্য হন। এরপর এনটিআর আবার মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্বহাল হন। ভারতীয় রাজনীতিতে এই ঘটনা এক বিরল নজির হিসেবে আজও উল্লেখযোগ্য।পরবর্তীকালে টিডিপি থেকে বহিষ্কৃত হয়ে ভাস্কর রাও কংগ্রেস আই-এ যোগ দেন। ১৯৯৮ সালে খাম্মাম কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন তিনি। দীর্ঘ সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার পর ২০১৯ সালে তিনি ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বহুমুখী রাজনৈতিক জীবন, বিতর্কিত সিদ্ধান্ত এবং ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী হয়ে থাকা নাদেন্দলা ভাস্কর রাও-এর প্রয়াণে এক অধ্যায়ের অবসান হল ভারতীয় রাজনীতিতে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল