গুজরাতে কংগ্রেসের ইস্তাহারে ‘লক্ষ্মীর ভান্ডার’, নাম পাল্টাবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের

গুজরাতে কংগ্রেস ক্ষমতায় এলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পাল্টানো হবে। পাশাপাশি এরাজ্যের ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মতো মহিলাদের টাকা মিলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাত : গুজরাতে কংগ্রেস ক্ষমতায় এলে আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পাল্টানো হবে। পাশাপাশি এরাজ্যের ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মতো গুজরাতেও মহিলাদের মাসে মাসে টাকা মিলবে। এদিন গুজরাতে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ইস্তাহারে মহিলাদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি সহ কৃষক-বেকার যুবকদের জন্যও নানাবিধ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আগামী মাসের ১ ও ৫ তারিখ দু’দফায় গুজরাত বিধানসভার ভোট। সেই নির্বাচন উপলক্ষে এদিন কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করা হয়। ইস্তাহার প্রকাশ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং। ইস্তাহারে প্রথমেই বলা হয়েছে, কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পাল্টে দেওয়া হবে। ওই স্টেডিয়ামের নাম রাখা হবে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। উল্লেখ্য, আমেদাবাদে একটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়। তার নাম রাখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। কোনও জীবিত লোকের নামে স্টেডিয়ামের নামকরণ এই প্রথম। কংগ্রেস বলেছে, ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’-এর আদলে গুজরাতেও মাসে মাসে বিধবা, বৃদ্ধা ও একাকী মহিলাদের টাকা দেওয়া হবে। তার পরিমাণ ২০০০ টাকা। এছাড়া স্কুল থেকে স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা মিলবে। চাকরিতে ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। ৩০০০ হাজার নতুন ইংলিশ মিডিয়াম স্কুল খোলার কথাও বলা হয়েছে ইস্তাহারে।

১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। বেকার ভাতা মিলবে ৩০০০ টাকা। পাশাপাশি ৩ লাখ পর্যন্ত কৃষি ঋণ মুকুব, ৩০০ ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ দেওয়ার সংস্থান রাখা হয়েছে ইস্তাহারে। এছাড়া ইস্তাহারে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, ২৭ বছরের বিজেপি সরকারের দুর্নীতির তদন্ত করা হবে বলে জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের এই ইস্তাহারে গুজরাতবাসীর মন কতটা মজল তা বোঝা যাবে ৮ ডিসেম্বর। ওইদিন গণনা।  

কৌশিকী অমাবস্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

কলকাতার পাশেই ‘হলিউড হিলস’! ভোরের এই দৃশ্য দেখলে চোখ ফেরাতে পারবেন না

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর