করাচিতে সেনাঘাঁটি-বন্দর গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল নৌবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  পাকিস্তানের সঙ্গে সঙ্ঘাত চলাকালীন বন্দর-সহ করাচি শহর ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল নৌবাহিনী। রবিবার (১১ মে) ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সামরিক বাহিনীর সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন নৌবাহিনীর ডিজিএনও ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গত ৯  মে (শুক্রবার) রাতে সেনা ঘাঁটি, বন্দর-সহ করাচি শহর গুঁড়িয়ে দেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সবুজসঙ্কেতের জন্য অপেক্ষা করা হচ্ছিল।’

‘অপারেশন সিঁদুর’ নিয়ে দেশবাসীকে বিস্তারিত তথ্য জানাতে এদিন সামরিক বাহিনীর তরফে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ওই সাংবাদিক সম্মেলনে ভারতীয় সেনার ডিজি (মিলিটারি অপারেশন) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, বায়ুসেনার এয়ার মার্শাল এএন ভারতী, নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ। ডিজি মিলিটারি অপারেশন রাজীব ঘাই জানান, ‘অপারেশন সিঁদুর’ পরিকল্পনার মূল লক্ষ্যই ছিল সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত অপরাধী এবং পরিকল্পনাকারীদের শাস্তি প্রদান এবং জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করা। ৭ মে মধ্যরাতে ৯টি জঙ্গিঘাঁটিতে হামলায় ১০০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে।’

ডিজিএমও রাজীব ঘাই জানান, ‘ পাকিস্তানি সেনা বা সীমান্তের ও পারের বাসিন্দাদের সঙ্গে ভারতের কোনও লড়াই নেই। লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কিন্তু তা সত্বেও পাকিস্তানের তরফে হামলা করা হয়েছে। সেই কারণেই পাল্টা জবাব দিতে হয়েছে। জঙ্গি ডেরা ধ্বংসের বদলা নিতে ৯-১০ মে’র রাতে ভারতীয় আকাশসীমার অভ্যন্তরে ড্রোন এবং যুদ্ধবিমান প্রবেশ করিয়েছিল পাকিস্তান। বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা  চালায়। বেশির ভাগই প্রতিহত করা হয়েছে। বেশ কয়েকটি ড্রোন আছড়ে পড়লেও বড় ক্ষতি এড়ানো গিয়েছে।’

যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তান সেনার ডিজিএমও প্রথম দিয়েছিলেন বলে জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান, ‘গতকাল  শনিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও ফোন করেন। আলোচনায় উভয় পক্ষই বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। প্রত্যাশিত ভাবেই পাকিস্তানি বাহিনী কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে। গত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ড্রোন হানার চেষ্টা হয়েছে। তার জবাবও দেওয়া হয়েছে। আগামিকাল সোমবার দুপুর ১২টায় এই নিয়ে আরও আলোচনা হবে দুই তরফে।’

ডিজিএমও জানান, ‘পহেলগাঁওয়ের নৃশংস হত্যাকাণ্ডের বদলা নিতে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুরে’ দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন ভারতীয় সেনার ৫ জওয়ান। পশাপাশি ৭-১০ মে’র মধ্যে ভারতীয় সেনার জবাবি হামলায় পাকিস্তানি সেনার প্রায় ৩৫-৪০ জওয়ানের মৃত্যু হয়েছে। পাকিস্তান ও পাক অধিকৃত ভূখণ্ডে হামলায় ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। ওই হামলায় ১০০-র বেশি জঙ্গিকে খতম করা হয়েছে। তার মধ্যে রয়েছে লস্কর ই তৈয়বা ও জইশ ই মহম্মদের কুখ্যাত জঙ্গি ইউসূফ আজহার, আব্দুল মালিক রাউফ এবং মুদস্‌সর আহমেদ।

পাকিস্তানের তরফে ইতিমধ্যেই দবি করা হয়েছে, ভারতের তিনটে রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপতিত করা হয়েছে এ বিষয়ে জনতে চাওয়া হলেও কোনও মন্তব্য করতে চাননি সাংবাদিক সম্মেলনে হাজির ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল এএন ভারতী। তিনি জানিয়েছেন, ভারতের বায়ু সেনার সমস্ত পাইলট সুস্থভাবে ফিরে এসেছেন।

 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা