জুঁই ফুলের জন্য অস্ট্রেলিয়ায় ১.১৪ লক্ষ টাকা জরিমানা গুণতে হল মালায়লী অভিনেত্রীকে

১৫ সেমি লম্বা জুঁইয়ের গজরা আনার জন্য, মেলবোর্ন বিমানবন্দর কর্মকর্তারা আমাকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার (ভারতীয় মূল্য ১.১৪ লক্ষ টাকা) জরিমানা দিতে বলেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনে হচ্ছে, জুঁই ফুলের অভিশাপ মালয়েলিদের তাড়া করে চলেছে। বহুল সমালোচিত ‘পরম সুন্দরী’তে জাহ্নবী কাপুরের মাথায় জুঁই ফুলের গজরা রেখে চটে লাল হয়ে গিয়েছিলেন কেরলবাসী। অভিযোগ উঠেছিল যে, ওনম মরশুম নষ্ট করছে জাহ্নবী কাপুর। এবার জুঁই ফুলের গজরার জন্যে ১ লক্ষ টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হলেন জনপ্রিয় মালয়ালাম অভিনেত্রী নব্য নায়ার। এবার তিনি একটি মূল্যবান শিক্ষা পেয়েছেন, তাও আবার অস্ট্রেলিয়ায়। সম্প্রতি অস্ট্রেলিয়ায় মালায়লি অ্যাসোসিয়েশন অফ ভিক্টোরিয়া আয়োজিত ওনাম উৎসবে অংশগ্রহণের ডাক পেয়েছিলেন নভ্যা। মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই বিপাকে পড়েন অভিনেত্রী।

১৫ সেন্টিমিটার লম্বা জুঁই গজরা বহন করার জন্য তাঁকে প্রায় ১ লক্ষ টাকারও বেশি জরিমানা করা হয়। বিষয়টি তিনি ওনাম অনুষ্ঠানে গিয়ে সর্বসমক্ষে জানান। তাঁর কথায়, “আমি এখানে আসার আগে, আমার বাবা আমার জন্য জুঁই কিনেছিলেন। তিনি এটি দুটি ভাগে কেটে আমাকে দিয়েছিলেন। তিনি আমাকে কোচি থেকে সিঙ্গাপুরে আমার চুলে একটি পরতে বলেছিলেন, কারণ আমি পৌঁছানোর আগেই এটি শুকিয়ে যাবে। এবং দ্বিতীয়টি আমার হ্যান্ডব্যাগে রাখতে বলেছিলেন। যাতে আমি সিঙ্গাপুর থেকে পরবর্তী যাত্রায় এটি পরতে পারি। আমি এটি আমার ব্যাগে রেখেছিলাম। কিন্তু আমি যা করেছিলাম তা আইনের বিরুদ্ধে ছিল। এটা আমার অজান্তেই করা ভুল ছিল। তবে, অজ্ঞতা কোনও অজুহাত হতে পারে না। ১৫ সেমি লম্বা জুঁইয়ের গজরা আনার জন্য, মেলবোর্ন বিমানবন্দর কর্মকর্তারা আমাকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার (ভারতীয় মূল্য ১.১৪ লক্ষ টাকা) জরিমানা দিতে বলেছিলেন। ভুল তো ভুলই, যদিও ইচ্ছাকৃতভাবে করা হয়নি। তারা আমাকে বলেছিল যে জরিমানা ২৮ দিনের মধ্যে দিতে হবে।”

তবে নভ্যা এই ঘটনাটিকে একটি হালকা শিক্ষার অভিজ্ঞতা হিসেবে নিয়েছেন। এরপর জুঁই গজরার সঙ্গে একটি ভিডিও কোলাজ করে অভিনেত্রী ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, “জরিমানা দেওয়ার ঠিক আগে একটি প্রদর্শনী।” মেলবোর্নে যাত্রার আগে, নভ্যা নায়ার তার বিমানের ভেতরে বসে থাকা একই লুকে নিজের ছবি সম্বলিত একটি পোস্ট শেয়ার করেছিলেন। যাই হলে, নভ্যা সেরা অভিনেত্রীর জন্য দুইবার কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কারের পেয়েছিলেন। নভ্যা নায়ার সিবি মালয়িলের ইশতাম (২০০১) চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তিনি নন্দনম, মাজাথুল্লিক্কিলুক্কাম, কুঞ্জিকুনন, কল্যাণরামন, ভেলিথিরা, আম্মাকিলিক্কুডু, গ্রামোফোন, পাত্তানাথিল সুন্দরন, জলোসাভম, চাথিককথা চানথু, আজাগিয়া থেইয়ে, পাণ্ডিপ্পাদা, মাদউগাল, কানজিলা, কানজিলা, সায়রান, সায়রাঙ্গার মতো চলচ্চিত্রে উল্লেখযোগ্য অভিনয় করেছেন। দৃশ্যম, দৃশ্যম 2, ওরুথি এবং জানকি জানে, মালয়ালম, তামিল এবং কন্নড় ভাষা জুড়ে তিনি একাধিক চলচ্চিত্রে অভিনয় করবেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট