চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলার দ্রুত শুনানির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেকের আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করে বুধবার মামলাটি শুনানির জন্য ধার্য করা হয়েছে। আদালত দু’পক্ষের আইনজীবীকেই শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।

চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া সম্ভব নয়। সেই কারণেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। গত ২০ জুলাই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, কলকাতাতেই উন্নত মানের চক্ষু চিকিৎসার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের কথাও জানানো হয়েছিল। হাইকোর্টের ওই অবস্থানকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক।

আরও পড়ুনঃ বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটি ওঠে। সেখানে তৃণমূল সাংসদের পক্ষে সওয়াল করেন আইনজীবী গোপাল শংকরনারায়ণ। তবে সুপ্রিম কোর্ট মামলার মূল বিষয়ে হস্তক্ষেপ না করে কলকাতা হাই কোর্টকে এক সপ্তাহের মধ্যে মামলার শুনানি শেষ করে নিষ্পত্তির অনুরোধ জানায়। এরপরই মঙ্গলবার হাই কোর্টে দ্রুত শুনানির আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই বুধবার মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। এখন নজর আদালতের পরবর্তী নির্দেশের দিকে। বিদেশে চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ অনুমতি পান কি না, তা স্পষ্ট হবে হাই কোর্টের রায়ের পর।

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ী রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ