জেলেই মৃত্যু হয়েছে ১,৮৮৮ বন্দির! দাবি রিপোর্টে

জেলবন্দি অবস্থাতেই ভারতে গত কুড়ি বছরে মৃত্যু হয়েছে ১,৮৮৮ অপরাধীর। এমনই তথ্য তুলে ধরেছে এনসিআরবি

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলবন্দি অবস্থাতেই ভারতে গত কুড়ি বছরে মৃত্যু হয়েছে ১,৮৮৮ অপরাধীর। এমনই তথ্য তুলে ধরেছে এনসিআরবি। ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তরফে এই তথ্য দেওয়া হয়েছে। সংস্থার বার্ষিক রিপোর্টে জানানো হয়েছে, ভারতে ২০০১-২০২০ পর্যন্ত মোট ১,৮৮৮ অপরাধীর জেলবন্দি অবস্থাতেই মৃত্যু হয়েছে। এই ঘটনার জন্য ৮৯৩ টি মামলা দায়ের হয়েছে যার মধ্যে ৩৫৮ টি চার্জশিট পেশ হলেও মাত্র ২৬ জন পুলিশ আধিকারিক সাজাপ্রাপ্ত হয়েছেন। বাকি মামলার কোনও হদিশ পাওয়া যায় নি কিংবা তদন্তের অগ্রগতি হয় নি।

এই তথ্য রীতিমত উদ্বেগের বলাই যায়। গত সপ্তাহেই উত্তরপ্রদেশের কাসগঞ্জে বন্দি থাকা অবস্থায় মৃত্যু হয় ২২ বছরের আতলাফের। আর তারপরেই নতুন করে বিতর্ক দানা বাধে। কারাগারে বন্দি থাকা অবস্থায় সবচেয়ে বেশি অপরাধীর মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশেই। আতলাফের বিরুদ্ধে অভিযোগ ছিল, সে একটি হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। জানা গিয়েছে আতলাফকে কারাগারেই বেধড়ক মারধর করে পুলিশ। তার ফলে মৃত্যু হয়। আতলাফের পরিবারের তরফে অভিযোগে জানানো হলে পদক্ষেপ নেয় কোতয়ালি থানার পুলিশ। পাঁচজন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। এনসিআরবি’র দেওয়া তথ্যে দেখা গিয়েছে, কারাগারে থাকা বন্দিমৃত্যুতে যে ২৬ জন পুলিশ সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের।

এনসিআরবি’র তথ্য বলছে, ২০২০ সালে মোট ৭৬ জন বন্দির মৃত্যু হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গুজরাত, অন্ধ্রপ্রদেশ ও অসমে। এই তালিকায় সবচেয়ে নীচে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। যদিও গত একবছরে এত সংখ্যক বন্দির মৃত্যু হলেও কোনও পুলিশের নাম অভিযোগ নেই।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের