ফিরে দেখা ২০২৫: ‘মর্দ কে দর্দ’, নীল ড্রাম থেকে মধুচন্দ্রিমায় গিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালো-খারাপ মিশিয়ে শেষ হতে চলল ২০২৫ সাল। এই বছর দেশবাসী যেমন বহু ভালো মুহূর্তের সাক্ষী থেকেছে তেমননি বেশ কয়েকটি খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। চলতি বছরেই ঘটে গিয়েছে হাড়হিম করা বেশ কয়েকটি হত্যাকাণ্ড যা বদলে দিয়েছে সম্পর্কের সমস্ত সমীকরণ। মানুষ কাকে বিশ্বাস-ভরসা করবে সেই প্রশ্নই উঠেছে । সেই সঙ্গেই প্রশ্ন উঠেছে পুরুষদের নিরাপত্তা নিয়েও।  ঠিক কি কি সাড়া জাগানো অপরাধ হয়েছে দেখে নিন এক নজরে।

নিল ড্রামে দেহ

উত্তরপ্রদেশের মেরঠে মুসকান তাঁর প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামী মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দিয়েছিল। তারপরেই একসঙ্গে হোলি উদযাপন করে। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া নীল ড্রামের রিল ভরে যায়।

সুপারি দিয়ে স্বামীকে খুন

মিরাটের ঘটনার কিছুদিন পরেই উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার ঘটনা মেয়েদের প্রতিহিংসার আগুনে ঘি ঢালে। প্রেমিক থাকা সত্ত্বেও নিজের অমতে জোর করে বিয়ে দেওয়ার মাত্র ১৫ দিন পরে প্রগতি যাদব নামের এক তরুণী প্রেমিক অনুরাগের সঙ্গে মিলে তার স্বামী দিলীপ যাদবকে হত্যার ষড়যন্ত্র করেন। দু’জনে মিলে রামাজি চৌধুরি নামে এক জন সুপারি খুনিকেও ভাড়া করে। রামাজিকে খুনের জন্য অগ্রিম দু’লক্ষ টাকা দিয়েছিলেন।

মেঘালয়ে মধুচন্দ্রিমায় খুন

ইন্দোরের রাজা রঘুবংশীকে খুন করে তারই স্ত্রী। মেঘালয়ের শিলংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে সোনম রঘুবংশী তার প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে ষড়যন্ত্র করে তার স্বামী রাজাকে খুন করে। এই মামলাটি “হানিমুন হরর” হিসেবে ভাইরাল হয়ে যায়।

অতুল সুভাষের যন্ত্রণা

অতুল সুভাষের সুইসাইড নোট ঝড় তুলেছিল। এই ঘটনা অনেক পুরুষকেই তাঁদের হৃদয়ের যন্ত্রণার কথা মনে করিয়ে দেয়। স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেন। অতুল একটি ২৩ পৃষ্ঠার সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন। সেই সঙ্গে দেড় ঘণ্টার একটি ভিডিও নেট মাধ্যমে পোস্ট করেছিলেন। বিয়ের শুরু থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ। একের পর এক মামলা করার কথা বলেন। খোরপোশের নামে কোটি কোটি টাকা দাবির অভিযোগ আনেন স্ত্রীর বিরুদ্ধে। ফেব্রুয়ারিতে, টিসিএস কর্মচারী মানব শর্মাও আত্মহত্যার আগে একটি ভিডিও তৈরি করেছিলেন

এই সমস্ত ঘটনার পর ইনস্টাগ্রাম থেকে টুইটার এবং ফেসবুকে #MenToo আন্দোলন শুরু হয়। কেউ কেউ এই নিয়ে মিম তৈরি করছিল, আবার কেউ কেউ বিতর্কের পরিবেশ তৈরি করে। অনেকেই প্রশ্ন তোলেন নারীর অধিকার রক্ষার জন্য তৈরি ৪৯৮এ-এর মতো আইন কি এখনই সংশোধন করা উচিত? তবে NCRB-এর তথ্য এখনও স্পষ্টভাবে প্রমাণ করে যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এখনও অনেক বেশি। ২০২৩ সালে, পারিবারিক সহিংসতা, যৌতুক এবং ধর্ষণের ৪.৪৮ লক্ষ মামলা নথিভুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, #MenToo-এর মতো আন্দোলন পুরুষদের কণ্ঠস্বর হয়ে উঠেছে, তবুও এগুলি হঠাৎ করে মহিলাদের বিরুদ্ধে প্রাচীন সহিংসতাকে অস্বীকার করতে পারে না।

‘ছেলের চরম শাস্তি চেয়েছিলাম, এনকাউন্টার নয়,’ দাবি গাইঘাটা কাণ্ডে অভিযুক্তের মায়ের

অভিষেকের তাণ্ডব, কিউয়ি বোলারদের বেধড়ক পিটিয়ে ১৫ বলেই অর্ধশতরান

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

‘আমার কোল যেমন শূন্য করেছে, ওদেরও এটাই চেয়েছিলাম’, এনকাউন্টার নিয়ে যা বললেন নির্যাতিতার মা

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে হাঁটালো পুলিশ

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়

‘রাম কোনও মুসলিমকে খুন করেনি’ পোস্টের প্রেক্ষিতে ক্ষমা চাইল নির্বাচন কমিশন