নেপালে বাস দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে ৭ ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেপালে শুক্রবার ভোররাতে ঘটে গিয়েছে মর্মান্তিক ও এক ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার ভোরে  নেপালের চিতওয়ান জেলার নারায়ণঘাট-মুগলিং সড়কের পাশে সিমালতাল এলাকায় ধস নামে। এরফলে নদীতে ভেসে যায়  দুটি যাত্রীবাহী বাস।  এই ঘটনায় সাত জন ভারতীয় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও ৫০ জন যাত্রী এখন নিখোঁজ রয়েছেন প্রায় ৬০ জন যাত্রী।

এদিন ভোররাত সাড়ে ৩টে নাগাদ অতর্কিতে নেমে আসা ভূমি ধসের জেরে রাস্তা থেকে ছিটকে উত্তাল ত্রিশূলী নদীতে গিয়ে পড়ে দুটি যাত্রীবোঝাই বাস। দুটি বাস মিলিয়ে অন্তত ৭০জন যাত্রী ও বাসকর্মী ছিলেন বলেই সূত্রের খবর। এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে যাত্রীদের খোঁজে তল্লাশি।

উল্লেখ্য,নেপালের চিতওয়ান সহ বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বন্যা ও ধস দেখা দিয়েছে। বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। বর্ষার মরসুম শুরু হওয়ার পর থেকে, নেপালে কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৯০ জন আহত হয়েছেন। ধসেই মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এছাড়া, অবিরাম বৃষ্টির ফলে বন্যায় মারা গিয়েছেন ২৮ জন। ভারী বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে সম্পত্তিরও। অন্তত ১২১টি বাড়ি ভেসে গিয়েছে। আরও ৮২টি বাড়ি ভেঙেচুরে গিয়েছে। গোটা নেপালে মোট ১,০৫৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। তারই মাঝে এদিন ভোররাতে ঘটে গিয়েছে ওই ভয়াবহ বাস দুর্ঘটনা।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?