ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

Share:

নিজস্ব প্রতিনিধি:  কপাল সঙ্গ না দিলে যা হয়! বাস ডিপো থেকে একেবারে নতুন একটি বাস চুরি করে পালানোর ছক কষেছিল চোরের দল। পরিকল্পনা মতোই সবকিছু এগোচ্ছিল। রাতের অন্ধকারে ডিপো থেকে বাস নিয়ে বেরিয়েও পড়েছিল তারা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটল বিপত্তি। চুরি করা বাসের টায়ার পাংচার হতেই ভেস্তে গেল গোটা পরিকল্পনা।

মহারাষ্ট্রের  জলগাঁও জেলায়  জামনের ST ডিপোতে ঘটেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা। নতুন বাসটি নিয়ে পালানোর লক্ষ্য নিয়ে  চোরেরা ডিপোয় ঢুকেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সুযোগ বুঝে বাসটি নিয়ে চম্পট দেয় তারা। প্রথম দিকে কোনও বাধার মুখে পড়তে হয়নি। ফলে চোরেরা ভেবেছিল, পরিকল্পনা সফল। কিন্তু তখন হেসেছিলেন অন্তর্যামী। ঘটনাটি ঘটে সোমবার (১০ অগস্ট)  গভীর রাতে। CCTV ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নতুন বাসটির চালকের আসনে বসে সেটিকে পার্কিং এলাকা থেকে পিছিয়ে বের করে নিয়ে যাচ্ছে। এরপর বাসটি ডিপো থেকে বেরিয়ে যায়। কয়েক ঘণ্টা পর বাসটি নিখোঁজ হওয়ার বিষয়টি নজরে আসে এবং পুলিশ তদন্ত শুরু করে।  তদন্তে জানা যায়, চুরি করা বাসটি একটি গ্রামের কাছে গিয়ে থেমে যায়। কারণ, পথে বাসটির একটি টায়ার পাংচার হয়ে যায়। এরপর চোরেরা বাসটি সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। ফলে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় পরিবহণ দফতর।

আরও পড়ুন:  আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

তবে এই ঘটনায়  প্রশ্ন উঠেছে জামনের ST ডিপোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কীভাবে একটি একেবারে নতুন সরকারি বাস ডিপো থেকে বের করে নিয়ে যাওয়া হল? সেই সময় নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? CCTV নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে চোরেরা বাস নিয়ে পালাতে সক্ষম হল এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ও প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। ফলে ডিপো এবং বাসস্ট্যান্ডের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে। জামনের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি, বাস চুরির পিছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। 

কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?