ভারতীয় কুস্তি সংস্থার নব কমিটিকে সাসপেন্ড ক্রীড়া মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের ঘনিষ্ঠ সঞ্জয় সিংহের সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। এবার সেই কমিটিকে  সাসপেন্ড করল ক্রীড়া মন্ত্রক। সম্প্রতি ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডাব্লুএফআই) নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং ঘোষণা করেছিলেন অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-২০ স্তরের  জাতীয় প্রতিযোগিতা ২০২৩ সালের শেষের দিকে অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশের গোন্ডায়।

এই নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রীড়া মন্ত্রক জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া কুস্তিগীরদের পর্যাপ্ত নোটিশ না দিয়ে এই ঘোষণাটি করেছে। শুধু তাই নয় ভারতীয় কুস্তি সংস্থার সংবিধানের বিধানগুলি অনুসরণ না করা হয়নি। ভারতীয় কুস্তি সংস্থার সংবিধান অনুযায়ী,  প্রত্যেকটি প্রতিযোগিতার আগে কুস্তিগিরদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দিতে হয়। সব থেকে কম ১৫ দিন সময় দিতে হয় প্রস্তুতির। সেই সব কোনও নিয়মের তোয়াক্কা করেননি সঞ্জয়। নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই কারণে নতুন কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক।

গত বৃহস্পতিবার নির্বাচ‌নে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্রিজভূষণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। আর তারপরেই খেলা ছেড়ে দিয়েছেন কুস্তিগীর সাক্ষী মালিক। শুধু তাই নয় পদ্মশ্রী ফিরিয়েছেন কুস্তিগীর বীরেন্দ্র সিং। চলতি বছরের জানুয়ারিতে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দিল্লির জন্তর মন্তরে বিশাল বিক্ষোভ দেখান তিন কুস্তিগীর।সরকার তদন্তের নির্দেশ দেওয়ার পরে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। কুস্তিগীরদের আশ্বস্ত করা হয়েছিল যে ব্রিজ ভূষণের কোনও সহযোগী বা আত্মীয়কে কুস্তি সংস্থার পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। এরপরেই ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং দেশের কুস্তি ফেডারেশনের প্রধান করা হয়েছে।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের