জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের গণশুনানি করবে NHRC

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রথমবার জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের শুনানি করবে জাতীয় মানবাধিকার কমিশন তথা NHRC । কমিশন ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চলটিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে একটি উন্মুক্ত গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন । ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রস্তুতি।

কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পাওয়ার পর এই প্রথম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের শুনানি হবে জাতীয় মানবাধিকার কমিশনে । ২০১৯ সালের ৩১ অক্টোবর জম্মু ও কাশ্মীর প্রশাসন যে ছয়টি গুরুত্বপূর্ণ সরকারি কমিশন বন্ধ করে দিয়েছিল, তার মধ্যে একটি ছিল জাতীয় মানবাধিকার কমিশন।  ২০২০ সালের ১৮ মার্চ, কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত মানবাধিকার উদ্বেগ মোকাবেলা করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেয়। এরপরেই জম্মু – কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের শুনানি করতে পারবে মানবাধিকার কমিশন।

ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি। প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুসারে , ২৯ জানুয়ারির মধ্যে স্পিড পোস্ট বা ইমেলের মাধ্যমে কমিশনের কাছে মানবাধিকার লঙ্ঘনের  অভিযোগ জমা দিতে হবে। সেই অভিযোগগুলি প্রথমে বিবেচনা করবে কমিশন। এরপর তদন্তের জন্য উপযুক্ত বলে বিবেচিত হলে গণশুনানিরতে উত্থাপন হবে।  এই গণশুনানির তারিখ ও স্থান সম্পর্কে অভিযোগকারীকে জানিয়ে দেবে কমিশন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ অক্টোবর থেকে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের এক্তিয়ার কেন্দ্রশাসিত অঞ্চল পর্যন্ত সম্প্রসারিত করা হয়। ২০১৯ সালের ৫ আগস্ট রাজ্য পুনর্গঠনের আগে জম্মু ও কাশ্মীরে NHRC-র আংশিক এক্তিয়ার ছিল। ২০২৩ সালে মার্চে সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দেয়  জম্মু ও কাশ্মীরের মানুষ যাতে জাতীয় মানবাধিকার কমিশনে সহজে প্রবেশ করতে পারে । আর এই নির্দেশের পরেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের শুনানি করবে NHRC।

অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ নবজাতকের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি