লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, সেনসেক্স বাড়ল ৪০৬ সূচক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেই স্বস্তি মিলল বিনিয়োগকারীদের। টানা দুদিন পতনের পরে বৃহস্পতিবার ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। একদিনে ৪০৬ পয়েন্ট বেড়ে সাড়ে ৬৫ হাজারের ঘর অতিক্রম করল সেনসেক্স। আর নিফটি ১১০ পয়েন্ট বেড়ে ফের সাড়ে ১৯ হাজারের ঘর ছাড়াল। তথ্য-প্রযুক্তি ছাড়াও অটো ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলি লক্ষ্মীবারে লাভের মুখ দেখেছে।

গতকাল বুধবারই ২৮৬ সূচক খুঁইয়েছিল সেনসেক্স। বাজার বন্ধের সময়ে দাঁড়িয়েছিল ৬৫,২২৬.০৪ সূচকে। এদিন অবশ্য আগের দিনের চেয়ে সাড়ে ৩০০-র বেশি পয়েন্ট নিয়ে সবুজ জোনে থেকে শুরু হয় লেনদেন। সকালের দিকে কিছুটা ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ার পরে দুপুরেই ঘুরে দাঁড়ায়। তবে ঢিমেতালেই এগোতে চলতে থাকে লেনদেন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশ হ্রাস পাওয়ায় দালাল স্ট্রিটেও তার প্রভাব নজরে পড়ে। শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের স্বস্তি দিয়ে আগের দিনের চেয়ে ৪০৫.৫৩ পয়েন্ট বেড়ে ৬৫,৬৩১.৫৭ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৭৫৩.২০ পয়েন্ট। সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৪৪৩.৩৪ সূচক। আর ১০৯.৬৫ পয়েন্ট বেড়ে ১৯,৫৪৫.৭৫ সূচকে বন্ধ হয় নিফটি।

এদিন বাজারে অটো, আইটি ও ক্যাপিটাল গুডস সংস্থাগুলির শেয়ারদর ছিল ঊর্ধ্বমুখী। তবে জোর ধাক্কা খেয়েছে মিডক্যাপ সংস্থাগুলি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারও ছিল নিম্নমুখী।  লার্সেন অ্যান্ড ট্রুব্রোর শেযারমূল্য আগের দিনের চেয়ে বেড়েছে ২.৮৬ শতাংশ। ফলে প্রতি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩,০৯৬.০৫ টাকা। পাওয়ার গ্রিড করপোরেশনের শেয়ারমূল্য কমেছে ১.২১ শতাংশ। নিফটিতে আইটি সেক্টরের শেয়ারের মূল্য চড়লেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারের দাম কমেছে।

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন