চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা, ৪৫৫ সূচক কমল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারেও লাভের মুখ দেখতে পেলেন না শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। উল্টে পকেট থেকে গায়েব হয়ে গেল লক্ষ কোটি টাকার বেশি। কেননা, এদিন ফের পতনের মুখে পড়েছে সেনসেক্স। একদিনেই ৪৫৫ সূচক খুঁইয়ে সাড়ে ৭২ হাজারের নিচে নেমে গিয়েছে। আর ১৫২.০৫ পয়েন্ট খুঁইয়ে নিফটি ঠেকেছে ২১,৯৯৫.৮৫ সূচকে। এ নিয়ে টানা চারদিন পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার।

রামনবমীর কারণে গতকাল বুধবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। তার আগের দিন অর্থা‍ৎ মঙ্গলবার এক ধাক্কায় ৪৫৬ পয়েন্ট খুঁইয়ে ৭২,৯৪৩.৬৮ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। তাই এদিন সকালে শেয়ারবাজারের গতিপ্রকৃতির উপরে শ্যেন নজর রেখে চলছিলেন বিনিয়োগকারীরা। আগের দিনের চেয়ে প্রায় ২৩৫ পয়েন্ট বাড়তি নিয়ে ৭৩ হাজারের ঘরে দাঁড়িয়ে শুরু হয়েছিল লেনদেন। কিন্তু তার পরে উত্থান-পতনের মধ্য দিয়ে এগোতে থাকে সেনসেক্স ও নিফটি। এক সময়ে প্রায় ৫০০ পয়েন্ট সাড়ে ৭৩ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেনসেক্স। সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুরের পর থেকেই হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে। এক সময়ে ৭২,৩৬৫.৬৭ সূচকে গিয়ে দাঁড়ায় সেনসেক্স। শেষ লগ্নে সেই ধাক্কা সামলে খানিকটা ঊর্ধ্বমুখী হয়। তবে পতনের হাত থেকে রেহাই পায়নি। বাজার বন্ধের সময়ে ৪৫৪.৬৯ সূচক খুঁইয়ে ৭২,৪৮৮.৯৯ পয়েন্টে গিয়ে ঠেকে।

এদিন বাজারে মিডক্যাপ ইনডেক্সে ০.৪ শতাংশ পতন হয়েছে। স্মল ক্যাপ ইনডেক্স অবশ্য নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। ব্যাঙ্ক, এফএমসিজি এবং গ্যাস ক্ষেত্রের শেয়ার দর ব্যাপক লোকসানের মুখে পড়েছে। মোবাইল পরিষেবা সংস্থা ভারতী এয়ারটেলের শেয়ারদর একদিনেই ৪.০৫ শতাংশের মতো বেড়েছে। উল্টোদিকে অ্যাপোলো হাসপাতালের শেয়ারমূল্য ৪.১১ শতাংশ কমেছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ