ইতিহাস গড়ল নিফটি, প্রথমবার ছাড়াল ২০ হাজারের গণ্ডি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে শেয়ারবাজার। সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসেই ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি। ইতিহাসে প্রথমবারের মতো ২০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে নিফটি। আর সেনসেক্সও ৬৭ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। ফলে বিনিয়োগকারীদের মুখের হাসি আরও চওড়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলছিল শেয়ারবাজার। সেনসেক্স ও নিফটির সূচক লাফিয়ে-লাফিয়ে বাড়ছিল। শুক্রবার বাজার বন্ধের সময়ে নিফটির সূচক ছিল ১৯ হাজার ৮১৯ দশমিক ৯৫ পয়েন্ট। এদিন সকালে বাজার খোলার পর থেকেই চড়তে থাকে সূচক। শেষ পর্যন্ত বিকেল তিনটে ২০ মিনিট নাগাদ বাজার বন্ধের কয়েক মুহুর্ত আগে ইতিহাসে প্রথমবারের মতো ২০ হাজারের গণ্ডি টপকে যায় নিফটি। একদিনে বেড়েছে ১৭৬ দশমিক ৪০ সূচক। এতদিন নিফটির সর্বকালীন সর্বোচ্চ সূচক ছিল ১৯ হাজার ৯৯৫ পয়েন্ট। গত মার্চ মাস থেকে এখনও পর্যন্ত ১৫ শতাংশ বেড়েছে নিফটির সূচক।

নিফটির পাশাপাশি সেনসেক্সও বেড়েছে। শুক্রবার ৬৬ হাজার ৫৯৮ দশমিক ৯১ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন অনেকটা বেড়ে ৬৬ হাজার ৮০৭ সূচক নিয়ে পথচলা শুরু করেছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে। এদিনের সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৭ হাজার ১৭২ দশমিক ১৩ পয়েন্ট। আর সর্বনিম্ন ছিল ৬৬ হাজার ৭৩৫ দশমিক ৮৪ পয়েন্ট। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও ধাতব ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার ছিল ঊর্ধ্বমুখী। আদানি গোষ্ঠীর শেয়ারদরও খানিকটা বেড়েছে। লার্সেন অ্যান্ড ট্রুব্রো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এনটিপিসি, টাটা মোটরস, বাজাজ ফিনসার্ব ও ভারতী এয়ারটেলের শেয়ার দরও ছিল চড়া। লোকসানের মুখ দেখেছে আলট্রাটেক সিমেন্ট, আইটিসি, উইপ্রোর মতো সংস্থা।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের