মধুবনীর শাড়ি পরে বাজেট পেশ নির্মলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা । এরপরেই তৃতীয়বার মোদি সরকার  ক্ষমতায় আসার পর আজ প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে অষ্টমবার তিনি বাজেট পেশ করতে চলেছেন । প্রতিবারের মত এবারও বাজেট পেশের আগে নজর কাড়ল নির্মলার শাড়ি । ১ ফেব্রুয়ারি বাজেট পেশের দিন তাঁকে দেখা গেল সাদা ও সোনালি পাড়ের  মধুবনী সিল্কের শাড়িতে। 

এদিনের শাড়িটি ২০২১ সালে ভারতের পদ্মশ্রী বিজয়ী বিহারের   দুলারি দেবী উপহার দিয়েছিলেন নির্মলাকে। আর সেইসময় তিনি  অনুরোধ করেন বাজেটের দিন এটি যেন পরেন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।   আর  এবার তাঁর  দেওয়া সেই শাড়ি পরেই বাজেট পেশ করতে চলেছেন তিনি । বলা বাহুল্য, এই শাড়িতে  প্রতিফলিত  হয়েছে  ভারতের সংস্কৃতি। যেখানে ফুলের মোটিফ দিয়ে প্রকৃতি ও পুরাণের নানা কাহিনি তুলে ধরা হয়।   তবে এদিনের নির্মলার শাড়ি দেখেই রাজনৈতিক মহলের অনেকই মনে করছেন, চলতি বছর রয়েছে বিহারের নির্বাচন । তারআগেই  সেখানকার শাড়িতেই  বাজেট পেশ করে বিশেষ বার্তা দিতে চলেছেন নির্মলা সীতারমণ । 

উল্লেখ্য, স্বাধীন ভারতে নির্মলাই প্রথম  অর্থমন্ত্রী যিনি  সর্বাধিক বার পেশ করতে চলেছেন  বাজেট। প্রতিবারই বাজেটে একটা বিশেষ নজর থাকে তাঁর  শাড়ির  দিকে। শেষবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরেছিলেন  নীল রঙের তসরের শাড়ি । নীলের সঙ্গে মেশানো ছিল সাদা রঙ। তার উপরেই নকশি কাঁথার সেলাই। নীল শাড়ির উপরে সাদা সুতো দিয়ে লতা-পাতা তৈরি করা ছিল শাড়িতে। আর এবার নির্মলা পরলেন মধুবনী সিল্কের শাড়ি। 

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি