ফের ধাক্কা, মণীশ সিসোদিয়ার জামিনের আর্জিতে সাড়া দিল না আদালত

শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক এম কে নাগপাল আর্জি খারিজ করে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। স্ত্রী সীমা সিসোদিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে জামিনের আর্জি জানিয়েছিলেন আপ নেতা। কিন্তু শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের সিবিআইয়ের বিশেষ বিচারক এম কে নাগপাল সেই আর্জি খারিজ করে দেন। নির্দেশে বিচারক বলেন, ‘দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলার তদন্ত এক গুরুত্বপূর্ণ বাঁকে রয়েছে। ফলে এই মুহুর্তে অভিযুক্তকে জামিন দেওয়া সম্ভব নয়।’

গত ২৬ ফেব্রুয়ারি টানা আট ঘন্টা জেরা শেষে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার কয়েকদিনের মধ্যে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অপরাধে সিবিআই হেফাজতে থাকা আপ নেতাকে গ্রেফতার করে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। গত ৩১ মার্চ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করে দিয়েছিলেন রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক এম কে নাগপাল।

স্ত্রী সীমা সিসোদিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে চলতি মাসের শুরুতেই ফের জামিনের আর্জি জানান সিসোদিয়া। ওই আর্জিতে তিনি বলেন, ‘একমাত্র সন্তান পড়াশোনার জন্য বিদেশে। অসুস্থ স্ত্রীকে দেখভালের জন্য আর কেউ নেই। তাই অসুস্থ স্ত্রীর শুশ্রুষার জন্য জামিন মঞ্জুর করা হোক।’ যদিও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিন আর্জির বিরোধিতা করেন ইডির আইনজীবী।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ