এবছরেও সাধারণতন্ত্রদিবস অতিথিবিহীন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন সাধারণতন্ত্র দিবস হবে প্রধান অতিথিবিহীন। সূত্রের খবর তেমনই। অন্যদিকে ২৪ হাজারের পরিবর্তে অতিথি সংখ্যা ১৯ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে কুচকাওয়াজ দেখার আগ্রহ কম-বেশি সকলের মধ্যে থাকে। তাদের এবছর টিকিট কেটে দেখতে হবে। দেশে করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কারণেই এবছর বিদেশ থেকে কোনও অতিথি সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের দিন অংশ নিচ্ছেন না বলেই খবর। গত বছরেও ২৬ জানুয়ারির কুচকাওয়াজ হয়েছিল বিদেশি অতিথি ছাডা়ই।

উল্লেখ করা যেতে পারে, এবছর সাধারণতন্ত্র দিবসে এশিয়ার পাঁচটি দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ করা হয়েছিল। এই পাঁচ দেশ হল কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, তুর্কেমিনিস্তান, উজবেকিস্তান। স্বাধীনতার পর এই প্রথম একসঙ্গে পাঁচদেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় শেষ পর্যন্ত তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এর আগেও দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান হয়েছিল বিদেশি অতিথি ছাড়াই। একবার নয়, তিনবার। ১৯৫২, ১৯৫৩ এবং ১৯৬৬। ১৯৬৬ সালে তাসকেন্তে রহস্যজনকভাবে মৃত্যু হয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রির। ওই বছর সাধারণতন্ত্র দিবসের ঠিক দুইদিন আগে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন ইন্দিরা গান্ধি।

এদিকে, জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার কথা ছিল। ভিয়েতনাম যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। জানুয়ারিতেই গুজরাতে হওয়ার কথা ছিল মেগা শিল্প সম্মেলন।সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

এদিকে, আসন্ন সাধারণতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর হামলার আশঙ্কা রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে ভারতের গোয়েন্দা দফতর এই খবর পেয়েছে। 

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…