সুপ্রিম কোর্টে বড় ধাক্কা,অন্তর্বর্তী জামিন মিলল না কেজরিওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিলছে জেলমুক্তি। অন্তর্বর্তী জামিন চেয়ে সুপ্রিম কোর্ট দ্বারস্থ হলেও স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। এদিন কেজরির জামিনের আবেদনের বিষয়ে সিবিআইয়ের জবাব তলব করা হয়েছে। আগামী ২৩ অগস্ট কেজরির জামিনের মামলার পরবর্তী শুনানি।

বুধবার শুনানির সময় বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ‘আমরা কেজরিকে  অন্তর্বর্তী জামিন দিচ্ছি না।‘  পাশাপাশি  সিবিআইকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট । সেখানে বলা হয়েছে, কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অন্যদিকে কেজরিওয়ালের হয়ে সওয়াল করতে গিয়ে সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে বলেন, ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ৪৫ ধারার কঠোর কঠোরতা সত্ত্বেও তিন বার অন্তর্বর্তী জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। তাহলে কীভাবে সিবিআই কেজরিকে জামিন দিতে চাইছে না?’ এদিন সিঙ্ঘভির এই বক্তব্যের পরেই সিবিআইকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই মামলায় সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি মেনে কেজরির জামিনের উপরে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট। এরপরেই গত ২৬ জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত চত্বরেই আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এরজেরে তিহারে থাকতে হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে ।

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির