কেজরিওয়ালকে বরখাস্তের আর্জি জানিয়ে দায়ের মামলা খারিজ সুপ্রিম কোর্টের 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আবহে ফের সুপ্রিম কোর্টে স্বস্তি পেল আম আদমি পার্টি।  সোমবার  কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।  এদিন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে,  মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত আদালত নেবে না। কারণ, লেফটেন্যান্ট গভর্নরের উপর নির্ভর করে।

সোমবার শুনানি হয়  বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে।  আর তখনই শীর্ষ আদালত সাফ জানিয়েছে, এটা কার্যকরী প্রক্রিয়া নয়।  কেজরিওয়ালের গ্রেফতারির পর তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর কোনও আইনি অধিকার নেই। এই সকল সিদ্ধান্ত নেবে লেফটেন্যান্ট গভর্নর। অন্যদিকে গত ১০ এপ্রিল এই একই দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দিল্লি হাইকোর্টে। তখন বলা হয়েছিল, অবিলম্বে কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু মামলায় সাড়া দেওয়ার পরিবর্তে দিল্লি হাইকোর্ট ৫০ হাজার টাকার জরিমানা করে মামলাকারীকে। এই ঘটনার পর সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল।

উল্লেখ্য, গত ১০ মে অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার মাত্র ২১ দিনের জন্য কেজরিকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এরফলে  ১ জুন পর্যন্ত তিহার জেলের বাইরে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও ভোট গণনার  আগে তাঁকে ফের জেলবন্দি করা হবে। অন্যদিকে আগামী ২৫ মে দিল্লির সাতটি আসনে রয়েছে লোকসভা নির্বাচন। আর তার আগেই  জেল থেকে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাতেই খানিক স্বস্তি পেল আম আদমি পার্টি ।  

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?