চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপির  ইস্তেহারে নেই কর্মস্থানের প্রসঙ্গ, প্রশ্ন তুললেন তেজস্বী

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির ইস্তেহার নিয়ে একের পর এক কটাক্ষ করেছে বিরোধী শিবির। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পর বিজেপির  ইস্তেহার নিয়ে সরব হলেন বিহারের  প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এদিনের বিজেপির ইস্তেহারকে ‘নির্বাচনী স্লোগান’ বলে কটাক্ষ করেন আরজেডি নেতা।

বিজেপির  ইস্তেহার প্রসঙ্গে তেজস্বী বলেন,” তরুণদের নিয়ে কোন মন্তব্যকেই করেনি  গেরুয়া শিবির। কতজনকে চাকরি দেওয়া হবে, কর্মসংস্থান নিয়ে কোনো আলোচনা হয়নি ইস্তেহারে। বিহারের মতো গরিব রাজ্যগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুই নেই। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কথাও বলা হয়নি। সেখানে কীভাবে দারিদ্র্য দূর করা যায় বা কীভাবে মূল্যস্ফীতি কমানো যায় সে বিষয়ে কোনো উল্লেখ করেনি । গত ১০ বছরে বিজেপির লোকেরা কী বলেছে এবং কী করেছে তা সবাই জানে।“

উল্লেখ্য, রবিবার বিজেপির সদর দফতর থেকে প্রকাশিত হয়েছে  ‘Sankalp Patra’ লেখা নামে নির্বাচনী ইস্তেহার। যেখানে জোর দেওয়া হয়েছে ‘মোদির গ্যারেন্টির’ ওপর।রবিবার  দলীয়  ইস্তেহার প্রকাশের  দিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এদিন প্রধানমন্ত্রী বলেন, ইস্তেহারে ভারতের চারটি স্তম্ভের ওপর আলোকপাত করা হয়েছে। সেগুলি হল নারী শক্তি, যুবশক্তি, কৃষক ও দরিদ্র। তবে ইস্তেহার প্রকাশের পরেই বিরোধীদের  প্রশ্নের মুখে পড়েছে বিজেপি।

Published by:

Share Link:

More Releted News:

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

TCS ধর্মান্তর মামলায় অভিযুক্ত নিদা খানকে ধরতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ

কর্মই ধর্ম! মশারি পরে ডিউটি করছেন নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ