দূষণের সামান্য উন্নতি, দিল্লিতে চালু হচ্ছে না জোড়-বিজোড় নীতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে বায়ুদূষণের সামান্য উন্নতি হওয়ায় আপাতত গাড়ি চলাচলের ক্ষেত্রে কার্যকর  হচ্ছে না জোড়-বিজোড় নীতি। শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায়।

রাজধানীতে গত সপ্তাহে বায়ুদূষণ চরম পর্যায়ে পৌঁছনোয় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার পাশাপাশি জোড়-বিজোড় নীতি চালু করার কথা জানিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। গত ৬ নভেম্বর দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘দূষণ রোধে আগামী ১৩ নভেম্বর থেকে জোড়-বিজোড় নীতি চালু হচ্ছে। ২০ নভেম্বর পর্যন্ত ওই নীতি কার্যকর থাকবে। ১৩, ১৫, ১৭ এবং ১৯ নভেম্বর বিজোড় সংখ্যার গাড়ি চলবে। আর ১৪, ১৬, ১৮ ও ২০ নভেম্বর জোড় সংখ্যার গাড়ি চলবে।’

যদিও দিল্লি সরকারের ওই সিদ্ধান্তকে ‘দেখনদারি’ বলে কটাক্ষ করেছিল দেশের শীর্ষ আদালত। দূষণ রোধে জোড়-বিজোড় নীতি চালুর পরিবর্তে বিকল্প পথের সন্ধান করার জন্যও আপ সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন দূষণ রোধ সংক্রান্ত মামলার শুনানিতে দিল্লি সরকারের পক্ষ থেকে এক রিপোর্ট দাখিল করা হয়। ওই রিপোর্টে অবশ্য ‘জোড়-বিজোড়’ নীতির সুফলের কথা জানানো হয়। তাতে উল্লেখ করা হয়, ‘জোড়-বিজোড় নীতি চালু হওয়ার ফলে অন্তত ১৩ শতাংশ জকম জ্বালানি পুড়বে। তাতে দূষণও কমবে।’ গতকাল রাতে রাজধানীতে দীর্ঘক্ষণ হাল্কা বৃষ্টিপাত হওয়ায় বাতাসের গুণগত মানের অনেকটাই উন্নতি ঘটেছে। বাতাসে দূষণের মাত্রা (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৪৫০ থেকে ৩০০-র গণ্ডিতে নেমে এসেছে।

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত