Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঝগড়ার জেরে বন্ধুর হাতে খুন বিশ্ববিদ্যালয় পড়ুয়া, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নয়ডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা এক ব্যবসায়ীর ছেলে যশ মিত্তল সোমবার থেকে হস্টেল থেকে নিখোঁজ ছিলেন। আর নিখোঁজের পর থেকেই ছেলের মুক্তির বিনিময়ে ৬ কোটি টাকা মুক্তিপণের মেসেজ পেতে শুরু করে ব্যবসায়ী দীপক মিত্তল। এই মেসেজ পাওয়ার পরেই দীপক পুলিশের কাছে গিয়ে পুরো ঘটনাটি জানান।

এই পুরো ঘটনাটি শুনে পুলিশ নয়ডা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ দেখেন। তারপরেই সামনে আসে যশ সোমবার বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যান। এরপরেই পুলিশ যশের বন্ধু রচিতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, রচিত, শিবম, সুশান্ত ও শুভমের সঙ্গে প্রায়ই ঘুরে বেড়াতেন যশ।২৬ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের আমরোহার গজরাউলায় একটি মাঠে পার্টি করার জন্য যশকে ডেকে পাঠান তাঁরা। এর পরপরই তিনি তাদের সঙ্গে যোগ দেন। পার্টি চলাকালীন মারামারি শুরু হয়। তারা যশকে হত্যা করে লাশ মাঠে পুঁতে দেয়।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাদ মিয়া খান বলেন, এই পুরো ঘটনাটি শোনার পরেই ওই মাঠ থেকে যশের দেহ উদ্ধার হয়। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও অবশেষে তারা পুলিশের হাতে ধরা পড়ে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত শুভম পলাতক। তাঁকে খুঁজতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এই পুরো ঘটনাটি নিয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে