জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বপ্না চৌধুরী, এই নামটাই যথেষ্ট। আলাদা করে তাঁকে কাউকে চেনাতে হয় না। তাঁর শো দেখতে ভক্তরা পাগল হয়ে থাকেন। কখনও কখনও অনুষ্ঠানমঞ্চের ভিড় চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। তবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য হরিয়ানার এই নৃত্যশিল্পীর লড়াই মোটেই সহজ ছিল না। অভিনেত্রী জানিয়েছেন যে তিনি জেলের কয়েদিদের জন্যও গান গেয়েছেন। সামনে এনেছেন পুরানো দিনের বহু অজনা তথ্য। সেগুলি সামনে আসার পর অনেকেই তাঁকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়।

ফিল্মিগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে স্বপ্না চৌধুরী বলেছেন, “এটা অনেক দিন আগের ঘটনা। সম্ভবত ভিওয়ানি জেল। জেলের অফিসার আমাকে ডেকেছিলেন। কয়েদিরা জেলের ভেতরে কাজ করে। তারা টাকা সংগ্রহ করে। তারপর তাদের জিজ্ঞাসা করা হয় কোন শিল্পীদের ডাকা উচিত। জেলের ভেতরে নানা অনুষ্ঠান উদযাপন করা হয়। সব কয়েদিরা টাকা সংগ্রহ করে আমাদের দেয়। তারপর আমরা সেখানে পারফর্ম করি।” স্বপ্না জানান যে তিনি একা নন। অনেক শিল্পী জেলের ভেতরে গিয়ে পারফর্ম করেন। জনপ্রিয় এই নৃত্যশিল্পী জানিয়েছেন তিনি সম্ভবত ২০১৫-১৬ সালে সেখানে নেচেছিলেন।

আরও পড়ুন: চার বছরের মাথায় ভাঙছে বঙ্গতনয়ার সংসার! মৌনি-সুরজের বিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা

জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই নিয়েও বহু অজানা তথ্য শেয়ার করেছেন স্বপ্না। জানিয়েছেন, নবম শ্রেণিতে পড়াশোনার সময় থেকে কাজ শুরু করেন তিনি। দশম শ্রেণিতে ওঠার সময়েই তিনি আঞ্চলিকভাবে বিখ্যাত হয়ে ওঠেন। তবে বিগ বস তাঁকে জাতীয় স্বীকৃতি এনে দেয়। স্বপ্না আরও জানিয়েছেন, তিনি ছোটবেলায় বাধ্য হয়ে কাজ শুরু করেছিলেন। তিনি কখনও শিল্পী হতে চাননি। যদি তিনি শিল্পী না হতেন, তাহলে জীবনে আরও ভালো কিছু করতেন। স্বপ্নার কথায়, “সাফল্য কখনও আমার মাথায় চড়ে বসবে না, কারণ আমি ছোটবেলা থেকেই কাজ করে আসছি। আমি জীবনের প্রতিটি পর্যায়ে সংগ্রাম দেখেছি। ঈশ্বর আমাকে ধীরে ধীরে সাফল্য এনে দিয়েছেন। তাই আমি সব পরিস্থিতিতেই মাটির কাছাকাছি থাকি।” স্বপ্না তাঁর অবসরের পরিকল্পনা নিয়েও  মুখ খুলেছেন,  তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি কখনও অবসরের কথা ভাবেননি। স্বপ্নার কথায়, “এটা ভেবে আমার খুব ভালো লাগে যে, দর্শকরা যদি আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকেন, তাহলে আমার দাঁত পড়ে গেলেও আর চুল পেকে গেলেও কিছু বয়স্ক মানুষ আমার সঙ্গে দেখা করতে আসবেন এবং আমি অবশ্যই তাঁদের জন্য নাচব।”   

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?