‘রোজ ফোন করত, জ্যাকলিনকে হিংসে করত নোরা’, বিস্ফোরক ঠগী সুকেশ

এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনে সাড়া দেননি বলিউডের আইটেম ড্যান্সার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঠগী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক বেমালুম অস্বীকার করে নিজেকে ধোঁয়া তুলসীপাতা হিসেবে দাবি করেছিলেন বিখ্যাত নর্তকী নোরা ফতেহি। বলিউডের ‘দিলবার গার্ল’ এর দাবি ছিল, তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। শনিবার সেই স্বঘোষিত সতী-সাধ্বী নোরা ফতেহিকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন সুকেশ চন্দ্রশেখর। তাঁর দাবি, ‘রোজ আমায় ফোন করত নোরা। জ্যাকলিনকে প্রচণ্ড হিংসে করত। জ্যাকলিনের বিরুদ্ধে আমার মগজ ধোলাইয়েও চেষ্টা চালাত।’ এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনে সাড়া দেননি বলিউডের আইটেম ড্যান্সার।

এদিন এক বিবৃতিতে সুকেশ বলেছেন, ‘জ্যাকলিন ও আমি একটা গভীর বন্ধনে আবদ্ধ ছিলাম। সম্পর্কটাকে সিরিয়াসভাবেই নিয়েছিলাম। কিন্তু ওই সম্পর্ক ভাঙতে উঠেপড়ে লেগেছিল নোরা। প্রতিদিন অন্তত ১০ বার ফোন করত। এমনও হয়েছে কথা না বলা পর্যন্ত ফোন করেই চলত। নিজের আত্মীয় ববিকে একটি গানের সংস্থা খুলে দেওয়ার বিষয়ে আমার সাহায্য চেয়েছিল। আমি  সাহায্যও করেছিলাম। কিন্তু তাতেই সন্তুষ্ট ছিল না নোরা। হার্মিস ব্র্যান্ডের ব্যাগ ও বিভিন্ন গয়নার ছবি পাঠাত। যাতে আমি উপহার হিসেবে ওই ব্যাগ ও গয়না দিই, তার জন্য কাতর অনুরোধ জানাত। সেই অনুরোধ ফেলতে না পেরে আমি ২ কোটি টাকার বেশি মূল্যের একটি ব্যাগও উপহার দিয়েছিলাম।’

তিনি যে মিথ্যে বলছেন না তা প্রমাণ করতে গিয়ে সুকেশ বলেন, ‘নোরা যে হার্মিস ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করে সেই ব্যাগ কেনার রসিদ দেখাতে বলুন? আমি নিশ্চিত, ও কোনও রসিদ দেখাতে পারবে না। ও চাইত আমি জ্যাকলিনকে ছেড়ে ওর সঙ্গে প্রেম করি, বিভিন্ন জায়গায় ডেটিংয়ে যাই। কিন্তু আমি সেই ফাঁদে পা দিইনি।’

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের