Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঙ্কটে একনাথ শিন্ডের কুর্সি? শিবসেনার ৫৪ বিধায়কের পদ খারিজ নিয়ে জবাব তলব অধ্যক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে আচমকাই নাটকীয় মোড়। বিদ্রোহী এনসিপি নেতা অজিত পওয়ার সেনা-বিজেপি জোট সরকারে সামিল হওয়ার এক সপ্তাহের মধ্যেই শিবসেনার দুই গোষ্ঠীর বিধায়কদের সদস্যপদ খারিজ ইস্যুতে নড়েচড়ে বসলেন বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকর। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ শিবসেনার শিন্ডে গোষ্ঠীর ৪০ বিধায়ক এবং উদ্ধব ঠাকরে শিবিরের ১৪ বিধায়কের কাছে সদস্যপদ খারিজ নিয়ে জবাব তলব করলেন তিনি। জবাব সন্তোষজনক না হলে ৫৪ বিধায়কের সদস্যপদই খারিজ করে দিতে পারেন অধ্যক্ষ। আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হবে একনাথ শিন্ডেকে।

গত বছর জুলাইতে ভাঙন ধরেছিল বাল ঠাকরে প্রতিষ্ঠিত শিবসেনায়। দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন একনাথ শিন্ডে। তার সঙ্গে গিয়েছিলেন শিবসেনার ৩৯ বিধায়ক। আর বাকি ১৭ বিধায়ক দলের সুপ্রিমোর সঙ্গেই রয়ে গিয়েছিলেন। দলত্যাগী বিধায়কদের সদস্যপদ খারিজের দাবি জানিয়ে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিল উদ্ধব শিবির। পাল্টা উদ্ধব গোষ্ঠীর সঙ্গে থাকা বিধায়কদের সদস্যপদ খারিজের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল শিন্ডে সেনা। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও। যদিও বিধায়কদের সদস্যপদ খারিজ হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকরের হাতেই ছেড়েছিল শীর্ষ আদালত।

তার পরে দু’মাস কেটে গেলেও এ বিষয়ে কোনও পদক্ষেপ করেননি বিধানসভার অধ্যক্ষ। কিন্তু গত রবিবার অজিত পওয়ার এনসিপি ছেড়ে সেনা-বিজেপি জোট সরকারে সামিল হওয়ার পরেই আচমকা সেনা বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে পদক্ষেপের পথে হাঁটেন বিধানসভার অধ্যক্ষ। শনিবার সাংবাদিকদের বিধানসভার অধ্যক্ষ জানান, শিন্ডে সেনার ৪০ এবং উদ্ধব সেনার ১৪ বিধায়কের কাছে সদস্যপদ খারিজ নিয়ে জবাব তলব করা হয়েছে। ওই জবাবের পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র