চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফেরানো হচ্ছে হাসিনাকে? বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক ডোভালের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সব জল্পনার অবসান। বুধবার (১৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুজনের মধ্যে ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে কোনও কথা হয়েছে কিনা, তা জানা যায়নি। কেননা, দু’পক্ষের তরফে এ বিষয়ে কিছু বলা হয়নি। দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও তাঁর সহযোগীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৈঠকে কলম্বো সিকিওরিপটি কনক্লেভ ও দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।’

গত সোমবারই (১৭ নভেম্বর) গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলন দমানোর অপরাধে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করা হয়। আর ওই সাজা ঘোষণার পরেই গতকাল মঙ্গলবার দিল্লিতে পৌঁছন বাংলাদেশের তদারকি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার দিল্লিতে আসার কথা ছিল তাঁর। কিন্তু একদিন আগেই দিল্লিতে চলে আসেন। সন্ধে ছয়টা নাগাদ ভারতের মাটিতে পা রাখেন তিনি। বৃহস্পতিবার বিকেলেই ঢাকা ফিরে যাবেন।

গতকাল সোমবারই (১৭ নভেম্বর) গত বছরের জুলাইয়ের গণহত্যার জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর জমানার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের পরেই বাংলাদেশের তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, ‘সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হবে।’ আর তার ওই বক্তব্যের পরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার তড়িঘড়ি দিল্লি আসা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

আগামিকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে বসতে চলেছে সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন সিআইএ এজেন্ট খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশ ও নেপালে রাজনৈতিক পালাবদলের পরে যার যোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। গদি মিডিয়ার প্রচারিত ‘জেমস বন্ড’ ডোভালকে অবিলম্বে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে বিজেপির অন্দরেই। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয়পাত্র হওয়ার কারণে পর পর বিভিন্ন ঘটনায় ডাহা ফেল করেও স্বপদে বহাল রয়েছেন ডোভাল।

এদিনের বৈঠকে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে আনুষ্ঠানিক কোনও চিঠি তুলে দেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি। যদিও দিল্লির বাংলাদেশ দূতাবাসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘শেখ হাসিনাকে দিল্লি ঢাকার কাছে প্রত্যর্পণ করবে, তেমন আশা করা হচ্ছে না। তবে দিল্লির উপরে চাপ সৃষ্টির যাবতীয় পদক্ষেপ করা হবে। যে কারণে ইন্টারপোলকেও চিঠি পাঠানো হচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ