মাত্র ২০ টাকার জন্য বৃদ্ধকে মাথায় আঘাত করে খুন, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ২০ টাকা নিয়ে বচসা। আর সেই সামান্য বিবাদই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল ৭৬ বছরের এক বৃদ্ধের। নাগপুরের বুটিবোরি এলাকায় জুতো সেলাইয়ের টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বৃদ্ধের বচসা হয়। অভিযোগ, এর পরেই লোহার বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয় তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধের। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  জুতো সেলাই করাতে বুটিবোরির একটি মুচির দোকানে গিয়েছিলেন দিলীপ পাওয়ার (৩৫)। কাজ শেষ হওয়ার পর মুচি ২০ টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন দিলীপ। সেই সময় দোকানে উপস্থিত ছিলেন ৭৬ বছরের জয় সিংহ রাজরাম ভৈনসওয়ার। কাজ করানোর পর টাকা মিটিয়ে দেওয়ার কথা বলতেই দিলীপের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়।অভিযোগ, বচসার মধ্যেই দিলীপ গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দোকানে থাকা মুচির কাজে ব্যবহৃত একটি লোহার ত্রিকোণ বস্তু তুলে নেন তিনি। এরপর সেটি দিয়ে বৃদ্ধের মাথায় সজোরে আঘাত করা হয়। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জয় সিংহ। স্থানীয়েরা দ্রুত তাঁকে উদ্ধার করে নাগপুরের এইমস হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। 

আরও পড়ুনঃ মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

ঘটনার পর বুটিবোরি থানায় খুনের মামলা দায়ের করে পুলিশ। দিলীপকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে শীঘ্রই আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। মাত্র ২০ টাকার মতো সামান্য অর্থ নিয়ে শুরু হওয়া বিবাদ যে এমন মর্মান্তিক পরিণতি নিতে পারে, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ১

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

আমি চাই বাংলার প্রতিটা মানুষ আনন্দে থাকুক, কাজের সুযোগ বাড়ুক: কোয়েল মল্লিক

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী