আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অমানবিক দিল্লি পুলিশ, নামাজ পড়তে গিয়ে জুটল লাথি

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে ব্যস্ততম রাস্তা। সেই সময় রাস্তার দুধারে বসে একদল নামাজ পড়ছে । আর তখন  দিল্লি পুলিশ তাদেরকে ধরে লাথি এবং  মারধর  করে। বর্তমানে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশের সেই মারধরের ঘটনা।

৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দিল্লির ইন্দ্রলোক এলাকায় রাস্তার দুধারে বসে একদল নামাজ পড়ছে। সেই সময় কর্মরত কিছু পুলিশ কর্মকর্তারা তাদেরকে ধরে মারধর করে। একটি ছাড়া আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একই পুলিশ সদস্য হিংস্রভাবে নামাজ পড়তে আসা পুরুষদের ওপর আক্রমণ করছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে বলে এখন পর্যন্ত জানা যায়নি।

এই ঘটনা ছড়িয়ে পড়তেই সেই সময় দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে। দিল্লি উত্তরের ডেপুটি পুলিশ কমিশনার এম কে মীনা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পর পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে দিল্লি কংগ্রেস। তবে কেন তাদেরকে  ওপর মারধর করে পুলিশ ? তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ