ঘৃণা ভাষণ নিয়ে কত মামলা, রাজ্যগুলির কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

ঘৃণা ভাষণের ঘটনা ঘটলে কোনও অভিযোগ জমা না পড়লেও স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘৃণা ভাষণ নিয়ে কতগুলি মামলা দায়ের হয়েছে সেই বিষয়ে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট।

পাশাপাশি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ঘৃণা ভাষণের ঘটনা ঘটলে কোনও অভিযোগ জমা না পড়লেও স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর করতে হবে।সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যারা ঘৃণা ভাষণ দেবেন তাদের ধর্ম নির্বিশেষে পদক্ষেপ নিতে হবে। যাতে সংবিধান বর্ণিত ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখা হয়।  শীর্ষ আদালত এদিন নির্দেশে আরও বলেছে যে, ঘৃণা ভাষণ নিয়ে মামলা নথিভুক্ত করতে দেরি হলে, তা আদালত অবমাননা হিসাবে গণ্য করা হবে। দেশের ধর্মনিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে ঘৃনা ভাষণ। এটি একটি গুরুতর অপরাধ বলে শুক্রবার উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত।

উল্লেখ্য এর আগে গত বছর অক্টোবর মাসে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ঘৃণা ছড়ানোর ঘটনায় প্রশাসন কড়া পদক্ষেপ করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা রুজু করা হবে। ঘৃণা-ভাষণ সংক্রান্ত ওই মামলায় বিচারপতিরা  মন্তব্য করেছিলেন, ‘আমরা এখন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছি। ধর্মের নামে কোথায় পৌঁছে গিয়েছি আমরা?’

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC