প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে ইতিবাচক বৈঠক ভারত চিনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব লাদাখ সেক্টরের চুসুল-মলডো মিটিং পয়েন্টে ভারত ও চিনের বৈঠক ইতিবাচক বলেই জানিয়েছে বিদেশমন্ত্রক। দুই দেশের মধ্যে সীমান্তরেখা নিয়ে সমস্যা দ্রুত সমাধান করতে সম্মত হয়েছে দুই দেশ। পশ্চিম সেক্টরে লাইন অফ কন্ট্রোল বরাবর সমস্যাগুলির সমাধানের বিষয়ে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক এবং গভীরভাবে আলোচনা হয়েছে বলে দিল্লি ও বেইজিং একযোগে বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “অন্তর্বর্তী সময়ে, উভয় পক্ষ সীমান্ত এলাকার মাটিতে শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে।” ১৪ অগস্ট থেকে দুই দেশ সীমান্তরেখার পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা সম্ভব তা নিয়ে আলোচনায় বসে।  দুই দিন অবধি এই আলোচনা চলে বলে সূত্রের খবর।

২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে ভারত ও চিনের মধ্যে যে সংঘাত শুরু হয়। গালওয়ানের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান। এখনও অবধি ১৮ দফায় বৈঠক হয়েছে। সোমবার ১৯ তম সেনাস্তরীয় বৈঠকে বসে দুই দেশ।

দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সামিটে শীঘ্রই মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাছাড়াও  আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতে জি-২০ সামিটের চূড়ান্ত বৈঠক রয়েছে। এই সামিটে আমন্ত্রিত চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবারের বৈঠক কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু