পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ৪ শিক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মঙ্গলবার উত্তরপ্রদেশে বোর্ড পরীক্ষা দিতে গিয়ে প্রাণ হারালেন পরীক্ষার্থীরা । জানা গিয়েছে, এদিন সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এই  দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে প্রাণ হারান চারজন   পরীক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, পরীক্ষা দিতে যাওয়ার জন্য  গাড়িতে করে যাচ্ছিল পরীক্ষার্থীরা। অতিরিক্ত পুলিশ সুপার (শহর) সঞ্জয় কুমার জানিয়েছেন, জারোয়াভ গ্রামের কাছে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায়  নিহতরা হলেন, অনুরাপ খুশওয়াহা (১৫), অনুরাগ শ্রীবাস্তব (১৪), প্রতিষ্ঠা মিশ্র (১৫) ঘটনাস্থলেই এবং মোহিনী মৌর্য (১৬) নামে এক ব্যক্তি। আহত ছয়জনকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা  স্থিতিশীল। তবে এদিন আচমকাই  দুর্ঘটনার জেরে  জারোয়াভ গ্রামে  ছড়িয়ে পড়ে । তবে নিহত পরীক্ষার্থীরা কোথাকার বাসিন্দা তা এখন জানা যায়নি।

প্রসঙ্গত, যোগীরাজ্যে লাগাতার লেগে আছে পথ দুর্ঘটনা। গত ২৬ শে ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে সিকরাড়া থানা এলাকার সমধগঞ্জ বাজারের কাছে একটি ট্রাক্টরের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে প্রাণ হারান ৬ জন শ্রমিক।  এছাড়াও গত ১০ ই জানুয়ারি উত্তর প্রদেশের মহাসড়কে  একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।  এই ঘটনায় ১ জন শিশু সহ আট জন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধে হয়ে প্রাণ হারান। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। 

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা