ময়মনসিংহে হিন্দু যুবককে নৃশংস খুনের সমর্থনে সমাজ মাধ্যমে পোস্ট, অসমে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। মঙ্গলবার অসমের কামরূপ জেলায় একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কারণ ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে এক হিন্দু যুবকের গণপিটুনিকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। এখন বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। সেখানে হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে চরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। সেই ঘটনাকেই সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই ব্যক্তি। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এদিকে এই গ্রেফতার নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য অসমে। কারণ ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে, বজরং দল এবং আন্তর্জাতিক হিন্দু পরিষদ। এই দুই দলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখন অসমে হইচই পড়ে গিয়েছে। গতকাল মঙ্গলবার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের অফিসে বিক্ষোভ দেখানো হয়েছিল। এমনকী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের সামনেও ব্যাপক প্রতিবাদ দেখানো হয় হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে। তার মধ্যেই এবার অসমে গ্রেফতার হলেন ব্যক্তি।

অন্যদিকে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙ্গিয়া থানায় একটি এফআইআর দায়ের করা হয়। আর প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত ওই ব্যক্তি গণপিটুনির ভিডিও পোস্ট করেছেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। সেখানে ওই অপরাধের সমর্থনে একটি পোস্ট লিখেছেন বলে অভিযোগ। বাংলাদেশে অবস্থিত ভারতের দূতাবাসের উপর হামলা চালানো হয়। একাধিক হিন্দুদের বাড়িতে আটকে রেখে আগুন লাগানো হয় বলেও অভিযোগ। সংবাদমাধ্যমের অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। হাদি মৃত্যুর পর থেকেই আবার রণক্ষেত্র হয়ে ওঠে পদ্মাপার।

তাছাড়া বৃহস্পতিবার রাতে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় পিটিয়ে হত্যা করা হয় হিন্দু দীপু চন্দ্র দাসকে। সেই হত্যার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করার অভিযোগে রাঙ্গিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ শেইফ আখতার আলীকে পুলিশ গ্রেফতার করেছে। ভালুকা উপজেলার দুবালিয়া পাড়া এলাকায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাস। তাঁকে পিটিয়ে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তাঁকে নগ্ন করে ঝুলিয়ে, খুঁটিতে বেঁধে, প্রকাশ্যে তাঁর দেহে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এই হত্যাকাণ্ড বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর তীব্র নির্যাতনের প্রমাণ বলেও মনে করা হচ্ছে।

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা