পুণেতে মারণ জ্বরে মৃত্যু একজনের, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট মারা গিয়েছিলেন এই রোগেই

ইতিমধ্যেই অজানা রোগে মৃত্যু হয়েছে ১ জনের। বাকি ১৬ জন ভেন্টিলেশনে রয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কা জনক। জানা গিয়েছে, এই মারণ জ্বরই প্রাণ কেড়েছিল মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের পুণেতে আতঙ্ক ছড়াচ্ছে মারণ জ্বর। ইতিমধ্যেই অজানা রোগে মৃত্যু হয়েছে ১ জনের। বাকি ১৬ জন ভেন্টিলেশনে রয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কা জনক। জানা গিয়েছে, এই মারণ জ্বরই প্রাণ কেড়েছিল মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের। বহু শতাব্দী পরে আবারও ফিরে এসেছে মারণ জ্বর। সূত্রের খবর, মহারাষ্ট্রের পুণেতে এক সপ্তাহের মধ্যে, গুইলেন ব্যারি সিনড্রোম (GBS) নামক এই রোগে আক্রান্ত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। ১৬ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে, সোলাপুরে জিবিএস-এ আক্রান্ত এক রোগীর মৃত্যুও হয়েছে।

তবে এই সম্পর্কিত কোনও সরকারী বিবৃতি এখনও জারি করা হয়নি। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা মহারাষ্ট্রে। এমনকী এই রোগেই মৃত্যু হয়েছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের। জানা যায়, রুজভেল্ট এ রোগের কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিলেন। তার কোমরের নিচের অংশ কাজ করা বন্ধ করে দিয়েছিল। তবে সে সময় বলা হয়েছিল, রুজভেল্ট পোলিওতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কিন্তু পরে গবেষণায় উঠে আসে যে, তাঁর মৃত্যুর কারণ ছিল গুইলেন-বারে সিনড্রোম অর্থাৎ GBS। অনুমান, বিশ্বব্যাপী প্রায় ৭.৫% মানুষ এই রোগে আক্রান্ত হন। এটি একটি বিরল রোগ, কারণ প্রতি বছর এই রোগে আক্রান্ত হন এক লাখ মানুষের মধ্যে একজন বা দুইজন।

ই রোগে আক্রান্ত হতে পারেন আপনিও, তাই আগেভাগেই জেনে নিন গুইলেন ব্যারি সিনড্রোমের বিষয়ে কিছু তথ্য!

এটি একটি অটোইমিউন স্নায়বিক ব্যাধি। আমাদের ইমিউন সিস্টেমের নিজস্ব স্নায়ুতে আক্রমণ করে এই রোগটি। যার ফলে মানুষের উঠতে, বসতে, হাঁটতেও সমস্যা হয়। এমনকি শ্বাস নিতেও কষ্ট হয়। পক্ষাঘাতের সমস্যাও এই রোগের একটি লক্ষণ। এই সিন্ড্রোমের নামকরণ করা হয়েছে ফরাসি নিউরোলজিস্ট জর্জেস গুইলেন এবং জিন-আলেক্সান্দ্রে ব্যারির নামে, যারা ১৯১৬ সালে ফরাসি ডাক্তার আন্দ্রে স্ট্রোহলের সঙ্গে এই রোগ সম্পর্কে অনেক গবেষণা করেছিলেন। ২০২৩ সালে, গুইলেন ব্যারি সিনড্রোম পেরুতে সর্বনাশ করেছিল। এটি মোকাবেলায়, সরকারকে ৯০ দিনের জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে হয়েছিল। এই রোগের উপসর্গ সাধারণত হাত ও পায়ে খিঁচুনি এবং দুর্বলতা দিয়ে শুরু হয়। এই লক্ষণগুলি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, শেষে প্যারালাইসিসে পরিণত হয়। এছাড়াও হাত, পায়ে, গোড়ালি বা কব্জিতে শিহরণ, পায়ে দুর্বলতা, হাঁটতে অসুবিধা, সিঁড়ি বেয়ে উঠতে অসুবিধা হয়। কথা বলতে, চিবানো বা খাবার গিলতে অসুবিধা, চোখ নাড়াতে অসুবিধা, পেশীতে তীব্র ব্যথা, প্রস্রাব ও মলত্যাগে সমস্যা হয়। দুই সপ্তাহের মধ্যে এই পরিস্থিতি চরমে পৌঁছতে পারে। তবে এর কারণ সম্পর্কে এখনও খুব বেশি স্পষ্টতা নেই।

 

 

 

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি