ইন্ডিগোর বিমান পরিষেবা বিভ্রাটের ৭ দিন, আজও বাতিল ৪৫০ বেশি উড়ান, ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনধি: ইন্ডিগোর বিমান পরিষেবা বিভ্রাটের জেরে নাজেহাল যাত্রীরা।  দেশ জুড়ে মুখ থুবড়ে পড়েছে ইন্ডিগোর বিমান পরিষেবা। এক সপ্তাহ পার হলেও উন্নতি হয়নি পরিস্থিতির। কেন্দ্রের নির্দেশে রবিবার টিকিটের মূল্য হিসেবে ৬০০ কোটি টাকা যাত্রীদের ফেরত দিয়েছে এই বিমান সংস্থা। ১০ ডিসেম্বরের মধ্যে বিমান পরিষেবা স্বাভাবিক করার কথা বলা হয়েছে। তবে বাস্তব বলছে অন্য কথা। সপ্তাহের প্রথম দিনেই বাতিল ৪৫০টি উড়ান। এক সপ্তাহ ধরে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।

সোমবার দিল্লি বিমানবন্দর থেকে ১৩৪টি ইন্ডিগো ফ্লাইটের মধ্যে ৭৫টি উড়ে যাওয়ার এবং ৫৯টি আসার বিমান বাতিল করা হয়েছে। অন্যদিকে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ১২৭টি ইন্ডিগোর বিমান বাতিলের খবর মিলেছে। চেন্নাইয়ে ৭১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আহমেদাবাদে বাতিল করা হয়েছে ২০টি ফ্লাইট এবং ভাইজ্যাকে ৭টি বিমান বাতিল করা হয়েছে। মুম্বই এবং কলকাতা সহ অন্যান্য প্রধান বিমানবন্দরগুলিতেও পরিষেবার ব্যাঘাত ঘটেছে। মোট ৪৫০টি বেশি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ইন্ডিগোর বিমান যাত্রীদের দুর্ভোগ দূর করতে হাওড়া থেকে স্পেশাল ট্রেন চালাবে রেল দফতর

রবিবার ইন্ডিগো ৬৫০টিরও বেশি বিমান বাতিল করেছিল। এই সংখ্যাটা দুই দিন আগে পর্যন্ত ছিল ১,০০০-এরও বেশি ছিল। আধিকারিকদের মতে, সমস্যার শিকার যাত্রীদের ৬১০ কোটি টাকারও বেশি টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়েছে। ইন্ডিগোর বিমান সংস্থার মতে, পাইলট, ককপিট ক্রুদের ঘাটতির কারণে মূলত এই সংকটের সৃষ্টি হয়েছিল। যার জেরেই বিমান বাতিলের ফলে দেশের প্রধান বিমানবন্দরগুলিতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে। বিমান সংস্থাটি আশা করছে যে, ১০ ডিসেম্বরের মধ্যে তাদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। রবিবার, ডিজিসিএ-ইন্ডিগোর সিইও পিটার এলবার্স এবং অ্যাকাউন্টেবল ম্যানেজার ইসিদ্রো পোরকেরাসকে ফ্লাইট ব্যাহত হওয়ার বিষয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব জমা দেওয়ার জন্য অতিরিক্ত ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়েছেন।

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের