রক্তদান করেছিল সেনা, অবশেষে মৃত্যু সেই জঙ্গির

ভোররাতে তার মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু: সেনাবাহিনীর গুলিতে মারাত্মকভাবে জখম হয় পাক মদতপুষ্ট জঙ্গি তাবারক হোসেনের। প্রয়োজন ছিল তিন বোতল রক্তের। সেনা-জওয়ানদের রক্তদানে সুস্থ হয়ে উঠেছিল তাবারক। শনিবার মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয় ওই জঙ্গির। চিকিৎসকেরা তাকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালালেও তাদের সেই চেষ্টা সফল হয়নি। ভোররাতে তার মৃত্যু হয়।

২১ অগাস্ট সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে তাবারক হোসেন। ঢুকতে বাধা পাওয়ায় সে পাল্টা গুলি চালাতে শুরু করে। বাহিনীও পাল্টা গুলি চালালে গুরুতর জখম হয় তাবারক। গুলি লাগে কাঁধে ও পায়ে। সেনা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানিয়ে দেন, বাঁচাতে হলে তিন বোতল রক্তের প্রয়োজন। মানবিক কারণে বাহিনীর জওয়ানরা পাক-মদতপুষ্ট জঙ্গির জন্য তিন বোতল রক্ত দান করেন। সেই রক্তে অনেকটাই সুস্থ হয়ে ওঠে তাবরাক।

ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতাও জানায় সে। বলে, এ দেশের জওয়ানদের রক্তদানে সে জীবন ফিরে পেয়েছে। যার বা যাদের চোখে সে শত্রু, সেই শত্রুপক্ষের লোকারে রক্ত দান করে জীবন বাঁচাবে, সেটা সে ভাবতেও পারছে না। এমন মানবিক সেনার ওপর আত্মঘাতী হামলার কথা সে ভাবতেই পারছে না।

তাবারক বলে- আমরা সংখ্যায় ছিলাম চার থেকে পাঁচজন। জানতাম, আত্মঘাতী হামলা মৃত্যু অবধারিত। হামলার বিনিময়ে সরকারের তরফ থেকে মোটা টাকা দেওয়া হয়েছিল। পরিবারের কথা ভেবে সেই টাকা গ্রহণ করি। নিজে না বাঁচলেও পরিবার তোব বাঁচবে। সেনা হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগের থেকে অনেকটাই সে সুস্থ হয়ে উঠেছিল। শনিবার আচমকাই সে হৃদরোগে আক্রান্ত হয়। চিকিৎসকেরা তাকে সুস্থ করে তোলার চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’