নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পঙ্কজ ত্রিপাঠী

তাই স্বেচ্ছায় নির্বাচন কমিশনের উপর সমস্ত সম্পর্ক ছেদ করলেন পঙ্কজ ত্রিপাঠী। অভিনেতা এখন দাপুটের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক 'ম্যায় অটল হুঁ'-এর প্রচার করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তারকাদের রাজনৈতিক মঞ্চে আনাগোনা বেড়েছে, পেশার পাশাপাশি রাজনৈতিক দায়িত্বও তাঁরা দাপটের সঙ্গে পালন করছেন। তবে এবার অভিনয়ের দিকেই মনোনিবেশ করার জন্যে দেশের নির্বাচন কমিশনের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (PANKAJ TRIPATHI)। আসন্ন লোকসভার নির্বাচনের আগেই জাতির আইকন পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা। ২০২২ সালের অক্টোবর মাস থেকে ভারতের নির্বাচন কমিশনের ‘ন্যাশনাল আইকন’ হিসেবে নিযুক্ত ছিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। এবার স্বেচ্ছায় নিজের পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা।

এদিন ইসিআই-এর মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, “অভিনেতা তাঁর আসন্ন চলচ্চিত্রে একজন রাজনৈতিক নেতা হিসাবে ভূমিকা পালন করছেন। তাই তিনি স্বেচ্ছায় #ECI জাতীয় আইকন হিসেবে পদত্যাগ করেছেন। তিনি #ECI ২০২২ সালের অক্টোবর থেকে ভোটদানের সচেতনতা এবং #SVEEP-এ নিজের প্রভাবশালী দায়িত্ব পালন করছিলেন। তাই তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।” পঙ্কজ ত্রিপাঠীকে ২০২২ সালের অক্টোবরে ECI জাতীয় আইকন হিসাবে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু আজকাল তিনি তাঁর আসন্ন সিনেমা ‘ম্যায় অটল হুন’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন। তাই আপাতত তিনি রাজনীতির উপর আগ্রহী নন। তাই স্বেচ্ছায় নির্বাচন কমিশনের উপর সমস্ত সম্পর্ক ছেদ করলেন পঙ্কজ ত্রিপাঠী। অভিনেতা এখন দাপুটের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক ‘ম্যায় অটল হুঁ’-এর প্রচার করছেন। যেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন।

সম্প্রতি ANI-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, পঙ্কজ ত্রিপাঠি তাঁর নিজ রাজ্যে একজন রাজনীতিবিদ হওয়ার আগ্রহের কথা বলেছিলেন। তাঁর কথায়, “বিহারে প্রত্যেকেই একজন রাজনীতিবিদ।” তিনি বিহারে তাঁর কলেজের দিনগুলিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্য ছিলেন, কিন্তু তখন তিনি রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবেননি। অভিনেতা বলেন, “আমি সেই সময়ে রাজনীতিতে প্রবেশের কথা ভাবিনি। কিন্তু আমার ভাবনা ছিল যে আমি হয়তো এই লাইনে এগোব কিন্তু পুলিশের হাতে গ্রেফতার, মারধরের পর আমি সেই চিন্তাটা সেখানেই ছেড়ে দিই। সময়ের সঙ্গে সঙ্গে আমি অভিনয় করা শুরু করি। আর সেটাই এখন আমার পেশা” রবি যাদব পরিচালিত ‘ম্যায় অটল হুঁ’ ছবিটি ১৯ জানুয়ারি মুক্তি পাবে। বিহারী বাজপেয়ীর গল্প রূপালী পর্দায় তিনি নিয়ে আসতে পেরে অত্যন্ত সম্মানিত।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের মূর্তি, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার