চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিরাটে ভয়ঙ্কর ঘটনা! রোগীর পেট কেটে অস্ত্রপচার না করে যা করলেন চিকিৎসকরা…

নিজস্ব প্রতিনিধি: মিরাটে ঘটেছে ভয়ঙ্কর ঘটনা। উঠে এসেছে স্বাস্থ্যব্যবস্থার চরম অব্যবস্থার ছবি। জানা গিয়েছে, মিরাটের পারতাপুরের আর্যাবর্ত হাসপাতালের চিকিৎসকেরা ৬৫ বছর বয়সী বেদ প্রকাশের  অস্ত্রপচার বন্ধ করে দেন।  মঙ্গলবার দুপুর ১২টায় রোগীকে অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যাওয়া হয়। সেখানে  চিকিৎসকেরা বৃদ্ধের পেটে কেটে  পিত্তাশয়ে হওয়া পাথর পর্যন্ত পৌঁছাতে না পারায় অস্ত্রপচার বন্ধ করে দেন।  চিকিৎসক বিবেক বনসাল এবং চিকিৎসক মালেশ শর্মার বিরুদ্ধে অস্ত্রপচার সম্পূর্ণ না করেই ক্ষতস্থান সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গেই রোগীর পরিবারকে যথাযথ তথ্য না জানানো হয়নি বলেও দাবি করা হয়েছে। 

রোগী বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন বলে দাবি করেছেন  রোগীর  পরিবারের সদস্যরা। তাঁরা চিকিৎসকের লাইসেন্স বাতিলের দাবিতে প্রতিবাদও জানিয়েছেন। রোগীর জামাই বিজয় কুমার জানান, পেটে ব্যথা হওয়ার কারণে  তার তাঁর শ্বশুরকে হাসপাতালে আনা হয়েছিল। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই অপারেশন শুরু করা হয়।   কিন্তু মাঝপথে চিকিৎসক  অপারেশন সফল হবে না বলে সেখান থেকে সরে আসেন। পরিবারের অভিযোগ, কেন এমন সিদ্ধান্ত  প্রশ্ন করা হলে কর্মরত চিকিৎসকরা  রূঢ় আচরণ করেন এবং বলেন, “আপনাদের যা ইচ্ছা হয়  করুন, অপারেশন করা হবে না।” এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে পরিবারটি বৃদ্ধের জন্য ন্যায়বিচার দাবি করছে।

আরও পড়ুন: তিনদিন আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, গ্রেফতার কর্ণাটকের হোমস্টের মালিক ও কর্মী

পরিবারের অভিযোগ, অভিজ্ঞ চিকিৎসকদের পরিবর্তে অনভিজ্ঞ চিকিৎসকরা অস্ত্রপচারটি করেছেন, যার ফলে রোগীর ক্ষতি হয়েছে। রোগীর এখনও জ্ঞান ফেরেনি। এটাই পরিবারের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। বিজয় কুমার জানিয়েছেন, তিনি পুলিশের কাছে গিয়ে এই বিষয়ে অভিযোগ ও মামলা দায়ের করবেন। তিনি দাবি করেছেন,  রোগীর জীবন বিপন্ন করার জন্য এই ধরনের দায়িত্বজ্ঞানহীন চিকিৎসকদের লাইসেন্স অবিলম্বে বাতিল করা হোক।  

Published by:

Share Link:

More Releted News:

৯০ বছর বয়সে প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বম্বে হাইকোর্টের নির্দেশে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস ৪ অভিযুক্ত

‘এখুনি এই ট্র্যাফিক জ্যাম সরান’, মন্ত্রীর জনসভায় ঢুকে প্রতিবাদ মহিলার

তিনদিন আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, গ্রেফতার হোমস্টের মালিক ও কর্মী

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ