হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর দায়ের করা মামলায় পবন খেরার অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করল শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-র দায়ের করা মামলায় কংগ্রেস নেতা পবন খেরা-কে ঘিরে আইনি টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি তেলেঙ্গানা হাইকোর্ট-এর দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করলেও, খেরাকে সাময়িক স্বস্তি দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এক সপ্তাহের জন্য তাঁকে গ্রেফতার করা যাবে না, ফলে এই সময়ের মধ্যে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ঘটনার সূত্রপাত একটি সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে। যেখানে পবন খেরা মুখ্যমন্ত্রীর স্ত্রীর পাসপোর্ট, নাগরিকত্ব এবং বিদেশে সম্পত্তি সংক্রান্ত নানা প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ ছিল, এই বিষয়গুলির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং কিছু নথি আইনি জটিলতার ইঙ্গিত দিচ্ছে। এই মন্তব্যের জেরেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়। এরপর ৭ এপ্রিল অসম পুলিশের একটি বিশেষ দল দিল্লির নিজামুদ্দিন এলাকায় খেরার বাসভবনে পৌঁছয়। অভিযানে দিল্লি পুলিশের সহযোগিতাও ছিল। যদিও সে সময় খেরা বাড়িতে উপস্থিত না থাকায় তাঁকে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, এটি মূলত জিজ্ঞাসাবাদের প্রস্তুতির অংশ ছিল।

আরও পড়ুন: জল্পনার অবসান, নীতীশ পুত্র নন, বিহারে সম্রাটের ডেপুটি জেডিইউ-এর দুই বর্ষীয়ান নেতা

অন্যদিকে, রিনিকি ভূঁইয়া শর্মা সমস্ত অভিযোেগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ভারতে দ্বৈত নাগরিকত্বের অনুমতি নেই, তাই একাধিক পাসপোর্টের অভিযোেগ ভিত্তিহীন। বিদেশে সম্পত্তি সংক্রান্ত অভিযোগকেও তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। এই প্রেক্ষিতে আদালতের বেঞ্চ খেরাকে উপযুক্ত আদালতে আগাম জামিনের আবেদন করার জন্য এক সপ্তাহ সময় দিয়েছে। বিচারপতিরা জানান, তিনি ইতিমধ্যেই দ্রুত আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তাঁর অবস্থান বিবেচনায় অতিরিক্ত সময় দেওয়ার প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে আদালতের বেঞ্চ খেরাকে নির্দেশ দিয়েছে, তিনি যেন উপযুক্ত আদালতে আগাম জামিনের আবেদন করেন। এর জন্য তাঁকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। বিচারপতিরা উল্লেখ করেছেন, তিনি ইতিমধ্যেই দ্রুত আইনি পদক্ষেপ নিয়েছেন, তাই অতিরিক্ত সময় দেওয়ার প্রয়োজন নেই।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭