মধ্যপ্রদেশে রাখিবন্ধনের দিনেই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধর

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মুকে (Droupodi Murmu) দেশের শীর্ষ পদে বসানোর কৃতিত্ব জাহির করতে কোমর কষে ঝাঁপিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), অমিত শাহরা (Amit Shah)। অথচ বিজেপি শাসিত মধ্যপ্রদেশেই (Madhya Pradesh) রাখিবন্ধনের দিনে এক আদিবাসী মহিলাকে (Tribal Woman) প্রকাশ্য দিবালোকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়েছে। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ঝাবুয়া জেলায় (Jhabua District)। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে যে আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মারধর করতে দেখা গিয়েছে তিনি ঝাবুয়ার রায়পুরিয়া থানার রূপাইল গ্রামের (Rupail Village) বাসিন্দা। বেশ কয়েক মাস আগে নিজের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে নির্যাতিতা ওই মহিলা মুকেশ কাটরা নামে এক ব্যক্তির সঙ্গে থাকতে শুরু করেন। গত বুধবার ফের মুকেশকে ছেড়ে নিজের স্বামীর কাছে ফিরে যান তিনি। আর তাতেই ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার মুকেশ বেশ কিছু দুষ্কৃতীকে জড়ো করে ওই মহিলার বাড়িতে হামলা চালায়। প্রকাশ্যেই ওই আদিবাসী মহিলা ও তাঁর স্বামীকে বেধড়ক মারধর করতে থাকে। মারধরের সময়ে বিবস্ত্র করা হয় ওই আদিবাসী মহিলাকে। অনেকেই সেই দৃশ্য মোবাইল বন্দি করেন।

শুক্রবার সকালে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Former CM Kamal Nath) ওই ঘটনার ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। সেই সঙ্গে প্রশ্ন ছোড়েন, রাজ্যে কোনও প্রশাসন রয়েছে কী? সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে নড়েচড়ে বসে প্রশাসন। মধ্যপ্রদেশের মন্ত্রী বিশ্বাস সারঙ্গ (Biswas Sarang) স্বীকার করে নেন, যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। তবে তিনি আশ্বাস দেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না।

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

‘সরকারি চাকরির ৫০ পরীক্ষা দিয়ে ব্যর্থ’, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী বিটেক গোল্ড মেডেলিস্ট

দুর্যোগের জেরে কলকাতা এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত, আকাশে চক্কর কাটছে একাধিক বিমান

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

গ্রামের মুখিয়া হতে ৬৩ বছরে মাধ্যমিক পরীক্ষা, ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে দিলেন বৃদ্ধা

সাতদিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর

বিকেলেই খুলছে একুশে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী