মধ্যরাতে পট পরিবর্তন, বেঙ্গালুরুর ইদগাহ ময়দানে গণেশ পুজোর অনুমতি

বেঙ্গালুরুর ইদগাহ ময়দানে গণেশ চতুর্থীর উপর স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন পুজোর আয়োজকরা।

Share:

নিজস্ব সংবাদদাতা, বেঙ্গালুরু : বেঙ্গালুরুর ইদগাহ ময়দানে গণেশ চতুর্থী উৎসবের উপর স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু মঙ্গলবার মধ্যরাতে কর্নাটক হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন এই পুজোর আয়োজকরা। অন্য একটি মামলায় পুজোর অনুমতি দেয় হাইকোর্ট। বুধবার ধুমধাম করেই গণেশ পুজোর আয়োজন করা হচ্ছে এই ময়দানে।

ইদগাহ ময়দানে পুজো করা নিয়ে ডেপুটি কমিশনারের কাছে আবেদন জমা করা হয়েছিল। গত ২৬ আগস্ট এই মর্মে কর্নাটক হাইকোর্ট সে রাজ্যের সরকারকে অনুমতি দেয় এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার। উচ্চ আদালতের তরফে এই ময়দানে পুজোর আয়োজন নিয়ে সবুজ সংকেতও দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের রায় ও রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কর্নাটক ওয়াকফ বোর্ড। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। শেষ পর্যন্ত তিন সদস্যের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়। ফলে মনে করা হচ্ছিল, এবারের মতো বিখ্যাত এই ময়দানে গণেশ চতুর্থী পালিত হবে না। কিন্তু মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই পটপরিবর্তন।

পুজোর আয়োজনের বিরোধিতায় কর্নাটক হাইকোর্টে আবেদন জানিয়েছিল অঞ্জুমন-ই-ইসলাম। সেই আবেদন খারিজ করে উচ্চ আদালতের বিচারপতি অশোক এস কিনাগি জানিয়ে দেন, পুজো আয়োজনে কোনওরকম হস্তক্ষেপ করা যাবে না। এরপরই গণেশ চতুর্থীর জন্য সেজে ওঠে ইদগাহ ময়দান। পুজোর আয়োজকদের তরফে কে গোবর্ধন রাও জানান, আগামী তিনদিন ধরে এখানে চলবে উৎসব। প্রথা মেনেই হবে পুজো। পুরসভার নির্দেশ মেনেই সমস্ত কাজ করা হবে। ইতিমধ্যেই গণেশের মূর্তি পৌঁছে গিয়েছে ময়দানে। শুরু হয়ে গিয়েছে পুজোর আয়োজনও।

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১