কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নারকেলডাঙা থানার পুলিশ গ্রেফতার করল কলকাতা পুরসভার কাউন্সিলার স্বপন সমাদ্দারকে। ধৃত স্বপন সমাদ্দার কলকাতা পুরসভার বিদায়ী মেয়র পারিষদ সদস্য। ভোট পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত স্বপন সমাদ্দারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২০,১০৯(১)১২৬(২) ১১৫ (২) ৩২৪ (৪) ৩০৫ (এ) ৭৪, ৩৫১(৩),৩(৫ ) সহ জামিনে অযোগ্য বিএনএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত স্বপন সমাদ্দারের বিরুদ্ধে ২০২১সালে ভোট পরবর্তী হিংসায় ফুলবাগান এলাকায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে। নারকেলডাঙা থানায় ওই সংঘর্ষে জড়িত থাকার লিখিত অভিযোগ দায়ের হয়েছিল।ধৃত স্বপন সমাদ্দারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও খুনে মদন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল থেকে নারকেলডাঙ্গা সহ তিন জায়গায় পুলিশি তল্লাশি শুরু হয়। কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সমাদ্দারের বাড়িতেও পুলিশ যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। প্রথমে আটক করার পর পরবর্তীকালে স্বপন সমাদ্দারকে ভোট পরবর্তী সংঘর্ষে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়। অপরদিকে পলাতক কলকাতা পুরসভার বোরো চেয়ারম্যান ও কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ ত্রাস সুজিত পালকে গ্রেফতার করল পুলিশ। এলাকায় সে ‘বচ্চন’ নামে পরিচিত। কোটি কোটি টাকা তোলাবাজি করেছেন হকারদের কাছ থেকে এই অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ধৃত সুজিত ওরফে বচন পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ সাকরেদ। বুধবার আনন্দপুর থানা থেকে যখন ধৃত বচ্চনকে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ সেই সময় তাকে দেখে স্থানীয় বাসিন্দারা মুহু মুহুর ডিম ছুড়তে থাকে। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি এমন হয়েছিল যে তাঁকে প্রিজন ভ্যানে পর্যন্ত তোলা সমস্যা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত পুলিশ কোনভাবে তাঁকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয়।

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ