আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিহারে অব্যাহত সেতু ধস, সুপ্রিম কোর্টে দাখিল পিটিশন

নিজস্ব প্রতিনিধিঃ বিহারে অব্যাহত সেতু ধস। বুধবার অন্তত আরও তিনটি সেতু ভেঙে পড়েছে  বিহারে। এরফলে  ১৫ দিনে ৯টি সেতু ভেঙে পড়ার সাক্ষী হয়েছে  বিহার।  এই পরিস্থিতিতে এবার সেতু ধস নিয়ে দায়ের হয়েছে পিটিশন। আবেদনকারী তথা আইনজীবী ব্রজেশ সিং বুধবার শীর্ষ আদালতের কাছে পিটিশন জমা দিয়েছেন। 

সুপ্রিম কোর্টের কাছে দায়ের হওয়া পিটিশনে বলা হয়েছে, বিহার সরকারকে অবিলম্বে যেন দুর্বল সেতুগুলিকে ভেঙে পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়।  শুধু তাই নয় এই মর্মে যেন বিহার সরকারকে অডিট পেশ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। আবেদনকারী পিটিশনে জানিয়েছেন, বিহারে সেতু ভেঙে পড়ার তাৎক্ষণিক বিষয়টি শীর্ষ আদালতের জরুরি বিবেচনার প্রয়োজন কারণ দু’বছরের মধ্যে তিনটি বড় নির্মীয়মাণ সেতু এবং বহু মাঝারি ও ছোট সেতু ভেঙে পড়েছে। আর তাতে বেশ কয়েকজন আহত হয়েছে।  তবে এই পিটিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, বুধবার  সারান এবং সিওয়ান জেলায় শেষ তিনটি সেতু ভেঙে পড়ার ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। ৩০ থেকে ৮০ বছর আগে তৈরি করা হয়েছিল ব্রিজগুলি। এছাড়াও গত ২৩ জুন প্রায় ২ কোটি টাকা খরচ করে তৈরি হওয়া মতিহারির ব্রিজ ভেঙে পড়েছিল। এছাড়াও   শনিবার সিওয়ানে গন্ডক খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে।  মহারাজগঞ্জ জেলার পাতেধি বাজারের সঙ্গে দ্বারভাঙার রামগড় পঞ্চায়েতের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতুটি। হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করতেন।  তবে স্বস্তির বিষয় সেতু ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হননি।  কিন্তু এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের ফের ধসে পড়ল সেতু।  আর তাতে প্রশ্ন উঠছে, কি কার  গাফিলতির কারণে বারবার  সেতু দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এই নিয়ে এবার সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ