মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। পরপর এইভাবে দামবৃদ্ধি হওয়ার জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতায় ডিজেলের দাম প্রায় সেঞ্চুরির ঘরে। 

সোমবার একধাক্কায় দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা এবং ডিজেলের দাম ২ টাকা ৭১ পয়সা বাড়ানো হয়েছে। সোমবার থেকে এই বর্ধিত দামে কিনতে হবে জ্বালানি। কলকাতাতে পেট্রোল লিটার প্রতি ২.৮৭ টাকা বেড়ে হয়েছে ১১৩.৫১ টাকা। ডিজেলের দাম ২.৮০ টাকা বেড়ে হয়েছে ৯৯.৮২ টাকা। 

চারটি মহানগরীতে পেট্রোলের খুচরো বিক্রয় মূল্য

দিল্লি-১০২.১২ (+২.৬১)

মুম্বই-১১১.২১ (+২.৭২)

কলকাতা-১১৩.৫১ (+২.৮৭)

চেন্নাই- ১০৭.৭৭ (+২.৪৬)

ডিজেলের দাম

দিল্লি-৯৫.২০ (+২.৭১)

মুম্বই-৯৭.৮৩ (+২.৮১)

কলকাতা-৯৯.৮২ (+২.৮০)

চেন্নাই- ৯৯.৫৫ (+২.৫৭)

টানা ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তের সংসারে। পরিবহণ খরচ বাড়লে স্বাভাবিক ভাবেই বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এতেই খসবে বাড়তি টাকা। বাড়বে সংসার খরচ। ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, পরিবহণ খরচ বাড়লে শহরের বাজারে কাঁচা সব্জি, মাছ, ডিম, দুধ, চাল-ডাল থেকে শুরু করে ছোটখাটো বহু পণ্যের দাম অনেকেটা বৃদ্ধি পাবে। ডিজেলে চলে ট্রাক, লরি ও পণ্যবাহী গাড়ি। সেগুলির মাধ্যমে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাবার জিনিস পৌঁছয় বাজারে। সেই দাম বাড়লে আমদানি ও পরিবহণ খরচ স্বাভাবিক ভাবে বেড়ে যায়। সেই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত এসে পড়ে সাধারণ ক্রেতাদের উপর। বাসভাড়া বৃদ্ধির আশঙ্কাও বাড়ছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পশ্চিম এশিয়ায় জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। সেই পরিস্থিতির উপর সারা বিশ্বের জ্বালানির দামের ওঠাপড়া নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর