দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর চাণক্যপুরী সংলগ্ন সত্য নিকেতনে পাঁচতলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে পাঁচজনই ছাত্র। গুরুতর আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার ২৭ ঘন্টা বাদে শেষ হয়েছে উদ্ধারকার্য। সোমবার (৭ সেপ্টেম্বর) উদ্ধারকার্য শেষে উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আর কেউ চাপা পড়ে নেই। ইতিমধ্যেই রাজস্থান থেকে ছাত্রাবাসের মালিক হরিরাম গুপ্তাকে পাকড়াও করেছে দিল্লি পুলিশ। কর্তব্যে গাফিলতির দায়ে দিল্লি পুর নিগমের পাঁচ কর্মীকেও সাসপেন্ড করা হয়েছে।

গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধেয় দিল্লির চাণক্যপুরীর কাছে মোতি বাগ এলাকায় ছাত্রদের মেসবাড়ি হিসেবে পরিচিত পাঁচতলা একটি ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান মেসবাড়িটিতে থাকা আবাসিকরা। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন ত‍ৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। ইট-পাথরের কংক্রিকেটের নিচ থেকে বের করে আনা হয় একের পর এক রক্তাক্ত দেহকে। সূত্রের কবর, ভেঙে পড়া মেসবাড়িতে থাকার জন্য ভাড়া নেওয়ার আগে মুচলেকায় সই করতে হত আবাসিকদের। আবাসিকদের জন্য ছিল আলাদা আলাদা চুক্তিপত্র। সেই চুক্তিপত্রে থাকা একটি ধারা বিতর্কের জন্ম দিয়েছে। সেই ধারায় উল্লেখ করা আছে, সংশ্লিষ্ট আবাসিকের কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা ঝুঁকির দায় ‘পেইং গেস্ট’ (পিজি) কর্তৃপক্ষের নয়!

মেসবাড়ি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। দিল্লি পুরসভার ভূমিকা নিয়েও বিস্ফোরক অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত চাপের মুখে দিল্লি পুরসভা মেনে নিয়েছে, বাড়িটি নিয়ম ভেঙে তৈরি করা হয়েছিল। বাড়ির দোতলা পর্যন্ত অনুমোদন ছিল। বাকি চারটি তলা বানানো হয় বেআইনি ভাবে, পুরসভার অনুমোদন ছাড়াই। তা ছাড়া, বসতবাড়িকে রাতারাতি বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা শুরু হয়েছিল।

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ